সোনালি শাড়ি, সিঁথিতে চওড়া সিঁদুর! পাশে মনের মানুষ! তবে কি গোপনে বিয়ে সারলেন ডায়মন্ড দিদি? নাকি আসছে নতুন মেগা?

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ডোনা ভৌমিককে নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন আলোচনা। সোনালি শাড়ি, ভারী গয়না এবং সিঁথিভরা সিঁদুরে অভিনেত্রীর একটি ছবি প্রকাশ্যে আসতেই অনেকের মনে প্রশ্ন জাগে, তবে কি গোপনে বিয়ে সেরে ফেলেছেন তিনি? ছবিতে তাঁর পাশে দেখা যায় সায়ন্তন মুখোপাধ্যায়কে, যাঁকে অনেকেই ডোনার বাস্তব জীবনের সঙ্গী হিসেবে চেনেন।

তবে বিষয়টি নিয়ে তৈরি হওয়া জল্পনার আসল কারণ পরে সামনে আসে। জানা যায়, ছবিগুলি কোনও ব্যক্তিগত অনুষ্ঠানের নয়। একটি পরিচিত পোশাক সংস্থার ব্রাইডাল ফটোশুটের জন্যই নববধূর সাজে ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন ডোনা। সেই বিশেষ শুটেই তাঁর সঙ্গে ছিলেন সায়ন্তন, যা ভক্তদের মধ্যে বিয়ের গুঞ্জন আরও বাড়িয়ে দেয়।

এই ফটোশুটের আরেকটি বিশেষ দিক হল, ডোনার সঙ্গে থাকা ব্যক্তি কোনও সহ-অভিনেতা নন। সায়ন্তন মুখোপাধ্যায়ই অভিনেত্রীর বাস্তব জীবনের প্রেমিক। ফলে প্রচারের কাজ হলেও ছবিতে তাঁদের উপস্থিতি অনেকের কাছে ভবিষ্যতের বিয়ের এক ঝলক বলেই মনে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশের পর থেকেই তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

অভিনয় জগতের বাইরে নিজের জীবনসঙ্গী খুঁজে নিয়েছেন ডোনা। সায়ন্তন বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত নন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে সেলস ম্যানেজার হিসেবে কর্মরত। ঘনিষ্ঠ সূত্রের দাবি, অভিনয় জীবনের ব্যস্ততার মধ্যেও ডোনার পাশে সবসময়ই রয়েছেন সায়ন্তন এবং তাঁর কাজের প্রতি যথেষ্ট সমর্থনও জুগিয়ে থাকেন।

আরও পড়ুন: এক রাতের ভালোবাসা! পরের দিন সকালেই ফের বিচ্ছেদের লড়াই! কোন দিকে মোড় নেবে রায়ান-পারুলের জীবন? দুর্ধর্ষ আজকের পর্ব

এদিকে জানা গিয়েছে, ডোনা এবং সায়ন্তনের সম্পর্ক এখন বিয়ের দোরগোড়ায়। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও নাকি শুরু হয়ে গিয়েছে। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকেই চার হাত এক হতে পারে তাঁদের। ফলে সাম্প্রতিক এই ব্রাইডাল ফটোশুট ভক্তদের কাছে ভবিষ্যতের শুভদিনের এক ইঙ্গিত হিসেবেই ধরা দিচ্ছে।

Back to top button