‘মেয়েরাই সব সময় কম্প্রোমাইজ করে!’ ২৪ বছরের বড় স্বামী! দীপঙ্কর রায়ের সঙ্গে শারীরিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী দোলন রায়!

বয়স যে শুধুমাত্র একটা সংখ্যা সেটা বারবার প্রমাণ করে দিয়েছেন টলিউডের (Tollywood) অভিনেতা অভিনেত্রীরা। বয়সের ফারাক না করেই নিজের চেয়ে বয়সে অনেকটা বড় আবার নিজের হাঁটুর বয়সী অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তারা। তাদের মধ্যেই টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি হলো দোলন রায় (Dolon Roy) আর দীপঙ্কর দে (Deepankar De) আর জুটি।

দুজনের বয়সের ফারাক প্রায় ২৪ বছর। এরই মধ্যে দীপঙ্কর দে আবার ছিলেন বিবাহিত। তাও সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে দীর্ঘ ২২ বছর ধরে দোলন রায়ের সাথে লিভইন সম্পর্কে ছিলেন। তারপর ২০২০ সালে বিয়ে করেন তাঁরা। যদিও সে সময়ও কম ট্রোলিং হয়নি। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে তাদের।

প্রথম স্ত্রীর সঙ্গে প্রেম করে বিয়ে করেছিলেন দীপঙ্কর দে। তিনি ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান। বাঙালি রীতিনীতি, আচার-বিচার থেকে ছিলেন খানিকটাই দূরে। তাঁর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার বেশ কয়েক বছর পর দোলনের সঙ্গে সম্পর্কে জড়ান দীপঙ্কর। অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর পর কটাক্ষ পিছু ছাড়েনি। তবে সব কটাক্ষ, সমালোচনাকে পিছনে ফেলে নিজেদের মতন করে এগিয়ে গিয়েছেন তারা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের এত বছরের সম্পর্কে শারীরিক চাহিদা নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী জবাব দেন, ‘দীপঙ্করকে বিয়ে করে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হয়েছে তাঁকে। তিনি বলেছিলেন, ‘একটা সময় পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। তারপর যা হয়, মেয়েরাই সব সময় কম্প্রোমাইজ করে। না হলে তো একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। ও তো আমার জীবনে প্রায় প্রথমই। আমি স্যাচুরেটেড হয়ে গিয়েছি। ও হয়তো শেষ বয়সে ওর পারা বা না পারা নিয়ে স্যাচুরেটেড হিয়ে গিয়েছে।’

আরও পড়ুনঃ শুভর ক্ষতি করতে ডোনার সাথে হাত মেলালো মোহনা! আদৃতের থেকে মোহনাকে দূরে রাখতে একি করল শুভ!

অভিনেত্রী আরও বলেন, ‘২৬ বছরের বড় দীপঙ্করে মেলেনি শারীরিক সুখ,‘অঙ্ক কষে সম্পর্ক করিনি’। সব সম্পর্কে হয়তো শারীরিক সম্পর্কটাই শেষ নয়। মনের মিল হওয়াটা দরকার। শেষ বয়সে এসে তো একে অপরের পাশে থাকাটাই একে অপরের ভরসা হয়ে থাকাটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

Back to top button