শুভর ক্ষতি করতে ডোনার সাথে হাত মেলালো মোহনা! আদৃতের থেকে মোহনাকে দূরে রাখতে একি করল শুভ!

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihoprobesh) সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।

ধারাবাহিকটিকে নিয়ে প্রথম দিকে হাসাহাসি, কটাক্ষ চলছিল। বর্তমানে ধারাবাহিকটি কিন্তু টিআরপি তালিকা প্রতি সপ্তাহতেই বাজিমাত করছে। প্রতিদিনই নিত্য নতুন চমক অপেক্ষা করে থাকে দর্শকদের জন্য। তাই জন্য ধারাবাহিকের একটি পর্বও দর্শকরা মিস করতে চান না। বর্তমানে তো ধারাবাহিকের গল্প আরো জমজমাট হয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকের পর্ব গুলি বেশ আগ্রহ সহকারে দেখছেন দর্শক।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, কেশবকে দেখাশোনা করার জন্য লাকিকে রাতের বেলা থেকে যাওয়ার অনুরোধ করে আদির মা। আর শুভর কেশবের কাছে থাকার একটা সুযোগ হয়ে যায়। আর ওদিকে আদৃতকে কাছে পাওয়ার জন্য মোহনা আদৃত এর ঘরে এসে সুন্দর করে ফুল, মোমবাতি দিয়ে সাজিয়ে আদৃতের জন্য অপেক্ষা করে। আদি ভাবে শুভ এসেছে তাই মোহনাকে পেছন থেকে জড়িয়ে ধরে। কিন্তু পরে বুঝতে পারে সেটা শুভ নয়।

আদি যখন দেখে শুভর মতন সেজে তার পারফিউম মেখে মোহনা এসেছে তাদের ঘরে তখন আদি তো ভীষণ রেগে যায়। মোহনাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। কিন্তু মোহনা যেরকম মেয়ে এত সহজে আদিকে ছাড়েনা। আদি অনেক চেষ্টা করে মোহনাকে দূরে ঠেলে দিতে। আর মোহনাকে ঘরে দেখতে না পেয়ে শুভর সন্দেহ হয়। শুভ ঠিকই আন্দাজ করতে পেরেছিল আদির ঘরে মোহনাকে দেখে শুভ ভাবে কিভাবে মোহনাকে ঘর থেকে বের করা যায়।

আরও পড়ুনঃ জগদ্ধাত্রীকে দুর্গা প্রমাণ করতে তৎপর বৈদেহি! কোর্টের মাঝেই ঘটে গেলো বড় দুর্ঘটনা!

তাই সঙ্গে সঙ্গে কেশবকে আদির কাছে নিয়ে আসে। কেশব এসে পড়ায় মোহনা বেশ বিরক্ত হয়, কিন্তু আদি সঙ্গে সঙ্গে মোহনাকে ঘর থেকে বের করে দিতে কেশবকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর আদির মনেও মোহনাকে নিয়ে সন্দেহ শুরু হয়। কারণ মোহনা প্রেগন্যান্ট অবস্থায় যেভাবে আদিকে কাছে পেতে চাইছে সেটা সত্যি সন্দেহজনক। আর মোহনা তো এই অপমান কিছুতেই মানতে পারে না। তাই ডোনার সাথে হাত মিলিয়ে প্ল্যান করতে থাকে। দেখা যাক কি হয় এরপর।

Back to top button