বেবিবাম্প নিয়ে প্রকাশ্যে দিতিপ্রিয়া! মা হতে চলেছেন অবিবাহিতা অভিনেত্রী! মায়ের কাছে ক্ষমা চাইলেন তিনি!

এমন অনেক ধারাবাহিক টেলিভিশনের পর্দায় আমরা দেখে থাকি যেগুলো ভোলা আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে ওঠে। সেই ধারাবাহিকের কিছু চরিত্র আমাদের মনে গেঁথে থাকে চিরকালের জন্য। সেরকমই একটি চরিত্র হলো রানী রাসমণি ধারাবাহিকের রানীমার চরিত্র। যেই চরিত্রে আমরা দেখেছিলাম অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) কে অভিনয় করতে। অভিনেত্রীর এই চরিত্রে অভিনয় তার জীবনে একটি মাইলস্টোন হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। আজও একাধিক মানুষ দিতিপ্রিয়াকে (Ditipriya Roy) রানী রাসমণি চরিত্রের জন্যই চেনেন। এরপরে যদিও অভিনেত্রী সিনেমা এবং ওয়েব সিরিজে (Web Series) কাজ করেছেন একাধিক ছকভাঙ্গা চরিত্রে। কিন্তু কোথাও গিয়ে দর্শকদের মনে প্রাণে রাসমণি চরিত্রটা ব্যাপকভাবে ছাপ ফেলেছে।
তবে বেশ অনেকদিন হলো দিতিপ্রিয়াকে পর্দায় মিস করছেন দর্শক। এর আগে অনেকবার অভিনেত্রীর পর্দায় ফেরার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত আর দেখা যায়নি অভিনেত্রীকে। দিতিপ্রিয়াকে শেষ পর্যন্ত দেখা গিয়েছিল অথৈ ছবিতে। তারপর স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনয় করার কথা চলছিল কিন্তু শেষ পর্যন্ত তাকে সেই চরিত্রে দেখা যায়নি। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনেত্রীকে রুপা চরিত্রের জন্য সিলেক্ট করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে আর দেখা যায়নি।
এরপর শোনা গিয়েছিল অভিনেত্রী রাহুল মজুমদারের বিপরীতে অভিনয় করতে চলেছেন কিন্তু সেই কাজ থেকেও পড়ে সরে আসেন অভিনেত্রী। কিন্তু কেনো বারবার কাজের সুযোগ আসার পরেও সরে আসছিলেন অভিনেত্রী? এই নিয়ে দর্শক মহলে নানানরকম প্রশ্ন উঠেছিল। দর্শকেরা নানান রকমের প্রশ্ন করেছিলেন। কিন্তু অভিনেত্রী সরাসরিভাবে কোনো উত্তর দেননি। এবারে সেই সব প্রশ্নের উত্তর পেলেন নেটিজেনরা। সামনে এলো আসল সত্যি। কেনো এতদিন দিতিপ্রিয়াকে দেখা যায়নি পর্দায়।
অল্প বয়সে গর্ভবতী দিতিপ্রিয়া
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে অভিনেত্রী দিতিপ্রিয়া বর্তমানে অন্তসত্ত্বা। সোশ্যাল মিডিয়াতে নিজেই নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করে সকলের সাথে ভাগ করে নিলেন সেই সুখবর। যদিও এই অল্প বয়সে মা হওয়ায় অভিনেত্রী খুবই লজ্জিত সেটা ছবিতে তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু এই অল্প বয়সে গর্ভবতী হয়ে পড়বেন অভিনেত্রী নিজেও তা কল্পনা করেননি।
আরও পড়ুন: ভক্তর সাথে চ’রম দুর্ব্যবহার! কথাবার্তায় ফুটে উঠছে অহংকার! তীব্র সমালোচনার মুখে হিয়া মুখার্জি!
তবে না ঘাবড়ে যাওয়ার কিছু নেই। বাস্তবে মা হচ্ছেন না অভিনেত্রী। আসলে নিজের আসন্ন ছবির জন্যই এমন লুকে ধরা দিয়েছে অভিনেত্রী। সোমবার রাতে ১৮টি ছবির ঘোষণা করলো কলকাতার জনপ্রিয় প্রযোজনা সংস্থা এসকে মুভিজ। সেই তালিকায় রয়েছে দিতিপ্রিয়ার তিনটি ছবির, যার অন্যতম ‘ডিয়ার ডি’। মা-মেয়ের সম্পর্কের টানাপোড়েনের গল্প দেখানো হবে ছবিতে। পরিচালক রবিন নম্বিয়ারের এই ছবি। যেখানে মা-মেয়ের চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায়কে। সেই ছবির মোশন পোস্টারেই বেবি বাম্পে ধরা দিলেন দিতিপ্রিয়া। সবুজ বডিফিট পোশাকে সুস্পষ্ট অভিনেত্রীর বেবি বাম্প, গায়ে জড়ানো শাল। পিছনে দাঁড়িয়ে শ্রাবন্তী। ছবিতে অভিনেত্রীর বিপরীতে অভিনয় করবেন ক্রুশল আহুজা।

