ভক্তর সাথে চ’রম দুর্ব্যবহার! কথাবার্তায় ফুটে উঠছে অহংকার! তীব্র সমালোচনার মুখে হিয়া মুখার্জি!

বর্তমান সময়ে স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো গীতা LLB (Geeta LLB)। ধারাবাহিকটি ব্যাপক জনপ্রিয় দর্শকমহলে। ধারাবাহিকের জনপ্রিয়তা নিয়ে কোন কথাই হবে না। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ধারাবাহিকটি দুর্দান্ত ফলাফল করে। মাঝেমধ্যেই হয় বেঙ্গল টপার। বেশ কয়েক মাস হলো ধারাবাহিকটি শুরু হয়েছে স্টার জলসার পর্দায়। আর ইতিমধ্যে দর্শকদের অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে।

ধারাবাহিকটি ব্লুজ প্রোডাকশন হাউসের পক্ষ থেকে শুরু হয়েছিল স্টার জলসার পর্দায়। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রীর হিয়া মুখার্জি। যাকে আমরা ধারাবাহিকে গীতা চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি। চরিত্রটি একজন দরিদ্র অথচ সৎ উকিলের। যার প্রথম থেকেই লক্ষ্য অন্যায়ের বিচার করা।

এই ধারাবাহিকের হাত ধরেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন হিয়া। দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে এই ধারাবাহিকের হাত ধরে। এর আগেও একটি ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী। তবে সেই ধারাবাহিক ততটা জনপ্রিয়তা পায়নি। স্টার জলসার গীতা এলএলবি ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে হিয়ার। এই ধারাবাহিকের হাত ধরেই প্রত্যেকের ভালোবাসা পেয়েছেন হিয়া।

হিয়া বর্তমানে এতটাই জনপ্রিয়তা পেয়েছেন যে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ফ্যান পেজ রয়েছে হিয়ার। সেখান থেকে প্রতিদিনই অভিনেত্রীর বিভিন্ন ছবি, ভিডিও পোস্ট করা হয়ে থাকে। অভিনেত্রীর হাজার হাজার ভক্তরা অভিনেত্রীর সঙ্গে একবার দেখা করার জন্য তার সঙ্গে ছবি তোলার জন্য অপেক্ষা করে থাকে। তবে হিয়ার আচরণে বেশ ক্ষুব্ধ হয়েছেন সাধারণ মানুষ, কষ্ট পেয়েছেন তার ভক্তরা।

সিরিয়ালে অভিনেতা অভিনেত্রীরা মাঝেমধ্যে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন। তাদের সেখানে নাচ, গান করে দর্শকদের মন জয় করতে দেখা যায়। সেরকমই একটি অনুষ্ঠানে হিয়া কিছুদিন আগে উপস্থিত হয়েছিলেন। সেখানে হিয়ার এক ভক্ত এসে হিয়ার সঙ্গে একটি সেলফি তুলতে চায়। সেলফি তোলার আগে সেই ভক্ত হিয়াকে প্রশ্ন করে অভিনয় জগতে হিয়া কিভাবে এসেছে।

ভক্তদের ক্ষোভের মুখে হিয়া

তখন হিয়া উল্টে তার ভক্তকে প্রশ্ন করে গীতা এলএলবি এর আগে হিয়া একটি প্রজেক্ট কাজ করত সেই কাজ ওই ভক্ত দেখেছে কিনা। স্বাভাবিকভাবেই জনপ্রিয়তা না থাকার কারণে অনেকেই হিয়ার আগের কাজ দেখেনি তাই ওই ভক্ত দেখেনি বলে জানান। এরপর হিয়া প্রশ্ন করে ওই ভক্ত গীতা এলএলবি প্রতিদিন দেখেন কিনা। ওই ভক্ত জানায় মাঝে মধ্যে দেখা হয় পড়াশোনার জন্য প্রতিদিন দেখা সম্ভব নয়। তবে তার বাড়িতে মা কাকিমারা দেখে। তারপরই হিয়া জানায় ওই ভক্ত যেহেতু প্রতিদিন হিয়ার ধারাবাহিক দেখেনা তাই জন্য হিয়া ওই ভক্তকে তার সঙ্গে সেলফি দেয় না। আর হিয়ার এই আচরণে ক্ষেপে উঠেছেন একাংশ নেটিজেনরা।

আরও পড়ুন: প্রাইম টাইম হারাতেই নড়ে গেল ধারাবাহিকের ভীত! শেষ হচ্ছে নিম ফুলের মধু!

সিরিয়ালের সাতকাহন নামের একটি পেজ থেকে সেই ভিডিও আপলোড করা হয়েছে সেখানেই লেখা হয়েছে “একজন ভক্ত তার সাথে একটা সেলফি নিতে চাইলো আর গীতা ওরফে হিয়া তাকে একটা প্রশ্ন ধরলো বললো পারলে তবেই সে সেলফি তুলবে বাট সে পারলোনা, হিয়া বলেছে তুমি গীতা এলএলবি দেখোনা তাই সেলফি সে নেবে না”। ‘না মানে কতটা অহংকারী ভাবা যায় ? ওই তো চেহারা সাথে ওই যা অভিনয়, আর ওকে এটা মাথায় রাখতে হবে যে ভক্তরা ছাড়া ও কিছুই না! ও কি পারতো না মেয়েটাকে একটা সেলফি তুলে দিতে। মেয়েটা কত খুশি হয়ে এসেছিলো সেলফি নিতে।’

Back to top button