বিরাট দুঃসংবাদ! জিতুর সঙ্গে বিতর্কে ভয়ংকর পরিণতি অভিনেত্রীর! বাঙালির আবেগ থেকে বাদ পড়লেন দিতিপ্রিয়া!

বাংলা টেলিভিশন জগতে (Bengali Television) অন্যতম জনপ্রিয় এবং সবার পছন্দের অভিনেত্রী হলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। খুব অল্প বয়সেই বিনোদন জগতে পা রেখেছিলেন তিনি। আর বর্তমানে টেলিভিশন থেকে শুরু করে বড়ো পর্দা এবং ওটিটি (OTT), সবেতেই দাপিয়ে বেড়াচ্ছেন দিতিপ্রিয়া। জি বাংলার পর্দায় এক সময় রাণী রাসমণি ধারাবাহিকের রাণীমার চরিত্রে অভিনয়ের করে সবার প্রিয় রাণী হয়ে উঠেছিলেন তিনি। এখনো অনেক মানুষ তাকে ওই নামেই বেশি চেনেন। যদিও বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে জি বাংলার ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার-এ অভিনয় করতে।
এবারে অভিনেত্রীর জীবনে নেমে এলো বিরাট বড় বিপর্যয়। দিতিপ্রিয়ার সাথে এমন এক খারাপ ঘটনা ঘটবে সেটা অভিনেত্রী নিজেও প্রথমে আন্দাজ করতে পারেননি। দর্শকেরাও অভিনেত্রীর জীবনে সেই খারাপ খবরের কথা শুনেই উদগ্রীব হয়ে পড়েছেন। তবে হঠাৎ করে কি ঘটলো অভিনেত্রীর সাথে? যার জন্য ভক্তরা অস্থির হয়ে উঠেছেন?
আমরা সকলেই জানি বেশ কিছুদিন আগেই চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নায়ক জিতু কামালের সাথে দিতিপ্রিয়ার ব্যক্তিগত সমস্যা তৈরি হয়েছিল। দুজনেই সমাজের মাধ্যমে সেই সময় হট টপিক ছিলেন। তাদের সেই ঝামেলার জল অনেক দূর পর্যন্ত গড়িয়েছিল। জিতু, দিতিপ্রিয়ার মধ্যে কেউ একজন ধারাবাহিক ছেড়ে দিতে পারে এমন খবর শোনা গিয়েছিল। এমনকি যার জেরে ধারাবাহিক বন্ধ হয়ে যাবার খবরও শোনা গিয়েছিল।
যদিও পড়ে সেইসব কিছু মিটমাট হয়ে যায়। এত ঝামেলা অশান্তির পর অবশেষে দিতিপ্রিয়া নিজেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন তার সঙ্গে তার সহ অভিনেতা জিতুর সমস্ত দ্বন্দ্ব মিটে গিয়েছে। তারা আবার একসঙ্গে কাজ করছেন। কিন্তু এবারে জিতুর সাথে এই ঝামেলায় জড়ানোর ফল ভোগ করতে হলো দিতিপ্রিয়াকে। সহ অভিনেতার সাথে বিবাদে যাবার ফল হাতেনাতে পেলেন দিতিপ্রিয়া। একটা ঝামেলায় জেরে জে এত বড় ক্ষতির মুখে পড়তে হবে অভিনেত্রীকে, সেটা কেউ ভাবতে পারেনি। এবারে সরাসরি বাঙালির আবেগেই আঘাত পড়ল এই ঘটনায়।
আরও পড়ুনঃ প্লুটোর মৃ’ত্যুতে দোষী প্রমাণিত হলো মিঠি! মনের মানুষের আত্মহত্যার পর কঠিন সিদ্ধান্ত নিল সে! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব!
সামনেই মহালয়া, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আর প্রতি বছর ভোরবেলায় জি বাংলা, স্টার জলসার পক্ষ থেকে মহিষাসুরমর্দিনের বিশেষ অনুষ্ঠান দেখানো হয়। আর সেই সমস্ত অনুষ্ঠানে ধারাবাহিকগুলির অভিনেতা-অভিনেত্রীরা দেব-দেবীর বিভিন্ন রূপে সেজে ওঠেন। দিতিপ্রিয়াকেও বেশ কয়েক বছর মা দুর্গা এবং আরো অন্যান্য মায়ের রূপে দেখা গিয়েছিল। কিন্তু এবারে দিতিপ্রিয়াকে সেই তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হলো। এক সাক্ষাৎকার অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় তাকে এবারে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে কোন দেবী চরিত্রে দেখা যাচ্ছে, তখনই তিনি জানান ব্যক্তিগত কারণে তিনি এবার থাকছেন না এই অনুষ্ঠানে। কিন্তু কি কারণে অভিনেত্রীকে এবার দেখা যাবে না সেটা স্পষ্ট করে জানা যায়নি। জিতুর সাথে ঝামেলায় জড়ানোর ফলই কি পেতে হচ্ছে দিতিপ্রিয়াকে? নাকি রয়েছে অন্য কোন কারণ?

