‘গলব্লাডার স্টোনের ব্যথা হচ্ছিল, মমতা ব্যানার্জি আমাকে ইনো গুলে খাইয়ে দিয়েছিলেন!’ গল্পের ছলে অজানা তথ্য ফাঁস করলেন অভিনেত্রী দেবলীনা কুমার!

টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন দেবলিনা কুমার (Devlina Kumar)। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর বাবা রাজনৈতিক শাসক দলের সঙ্গে যুক্ত। তাই অভিনয়ের পাশাপাশি রাজনীতিও দেবলীনার কাছে বেশ রপ্ত। ছবিতে, ছোট পর্দায়, সিরিজ়ে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি তথাগত মুখোপাধ্যায়ের ‘রাস’ ছবিতে দেবলীনা কুমার বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন।

অভিনয়ের পাশাপাশি অধ্যাপনা, নাচ নিয়ে ব্যস্ত দেবলীনা। বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়কে। যিনি উত্তম কুমারের নাতি। উত্তম কুমারের নাতবউ হয়ে গর্ববোধ করেন দেবলীনা। তবে কখনোই এই পরিচয়কে কাজে লাগিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে চাননি। নিজের অভিনয় গুণে পরিচয় তৈরি করেছে। মাঝে স্বামী গৌরব চ্যাটার্জি সঙ্গে অভিনেত্রীর বিচ্ছেদের খবরও শোনা গিয়েছিল যদিও সেই খবর সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করেছেন দুজনে।

দেবলীনার বাবা দেবাশিস কুমার বহুদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। সেই সূত্রেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ রয়েছে অভিনেত্রীর। বাবার কারণে বহুবার তাদের বাড়িতেও এসেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। তবে এবারে মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে দেবলীনা এমন কথা বললেন যা প্রথমে কেউই বিশ্বাস করতে পারেননি। সম্প্রতি এক সাক্ষাৎকার জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী তাদের বাড়ি এসে তার সঙ্গে কি করেছিলেন।

অভিনেত্রী জানান একসময় গলব্লাডারে স্টোন ধরা পড়েছিল তার। অপারেশনের ঠিক আগে আগে যখন অভিনেত্রী নিজের এই অসুস্থতার কথা জানতেন না তখন অভিনেত্রী প্রায় সময় পেটে ব্যথা হতো। সেরকমই একদিন অভিনেত্রীর বাড়িতে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় অভিনেত্রীর পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। তখনই মুখ্যমন্ত্রী এক অদ্ভুত কান্ড ঘটিয়ে বসেছিলেন।

আরও পড়ুনঃ মায়ের দেখানো পথেই হাঁটতে চলেছে মেয়ে! টলিউড এন্ট্রি নিচ্ছেন শতাব্দী কন্যা?

অভিনেত্রী সাক্ষাৎকারে জানান, ‘সেই সময় আমার খুব পেটে ব্যথা হচ্ছিল। আর মাননীয় মুখ্যমন্ত্রী এতটাই উদার মনের মানুষকে তিনি নিজে আমার পাশে বসে এক গ্লাস জলের মধ্যে ইনো গুলে আমাকে খাইয়ে দিয়েছিলেন। সেই সময় আমি জানতাম না আমার গল ব্লাডারে স্টোন রয়েছে। পেটে ব্যথার কারণে মুখ্যমন্ত্রী নিজে এগিয়ে এসে আমাকে সুস্থ করার চেষ্টা করেছিলেন।’

Back to top button