মায়ের দেখানো পথেই হাঁটতে চলেছে মেয়ে! টলিউড এন্ট্রি নিচ্ছেন শতাব্দী কন্যা?

টলিউড (Tollywood) ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৯০ দশকের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন শতাব্দী রায় (Satabdi Roy)। দীর্ঘ কয়েক বছর অভিনয় জগতে সঙ্গে যুক্ত ছিলেন অভিনেত্রী। আর যে কটা ছবিতে অভিনয় করেছেন সব কটি ছিল সুপারহিট ছবি। প্রসেনজিৎ, চিরঞ্জিত সহ একাধিক জনপ্রিয় নায়কের সাথে অভিনয় করেছেন অভিনেত্রী।
যদিও বর্তমানে লাইট ক্যামেরা অ্যাকশনের থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন। তবে রাজনীতির ময়দানে বেশ কয়েক বছর হল নিজেকে যুক্ত করেছেন। পুরোপুরি ভাবেই এখন রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। মন দিয়ে জনগণের সেবা করছেন। তবে দীর্ঘ কয়েক বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন শতাব্দী রায়। মৈনাক ভৌমিকের পরিচালিত বাৎসরিক ছবির হাত ধরে দীর্ঘ কয়েক বছর পর অভিনয় জগতে ফিরছেন শতাব্দী রায়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রীর আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যেকোনো জিনিস নিমেষেই ভাইরাল হয়ে যায়। যার কারণে সব খবরই থাকে নেটিজেনদের কাছে। সম্প্রতি তেমন শতাব্দী রায় এবং অভিনেত্রীর মেয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভাইরাল ভিডিওতে মা মেয়েকে জোট বেঁধে রিল ভিডিও বানাতে দেখা গেছে।
মা বড় অভিনেত্রী। আর অভিনয় জগতে মা বাবার পরে তাদের ছেলে মেয়েরা জায়গা দখল করে নেয়। পর্দায় মায়ের অভিনয় দেখে এবার শতাব্দী কন্যাও কি একই পথে পা বাড়াতে চলেছে? শতাব্দীর সমাজমাধ্যমে চোখ রাখলে তেমনই ইঙ্গিত মিলছে। দেখা যাচ্ছে, মেয়ে শামিয়ানাকে সঙ্গে নিয়ে ‘ফুল কেন লাল হয়’ গানে নেচে রিল ভিডিও বানিয়েছেন শতাব্দী। অভিনেত্রীর পরনে গোলাপী শাড়ি। মেয়ের পরনে কালো রঙের একটি শাড়ি, দুজনেই সুন্দর সাজে সেজে উঠেছেন।
আরও পড়ুনঃ ‘সংসারের অভাব সামলে আমার স্ত্রী রোজ ১০ টাকা করে দিত!’ জীবনের কঠিন সময়ের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ খরাজ মুখার্জি!
‘গুরুদক্ষিণা’ ছবির এই সুপারহিট গানে বহুদিন পর শতাব্দীকে নাচ করতে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। মা-মেয়ের মিষ্টি রিল ভিডিও দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। এই ভিডিওতে শামিয়ানাকে বাংলা ছবির পর্দায় দেখার আবদার জানিয়েছেন অনেকেই। যদিও ভবিষ্যতে মায়ের পথই অনুসরণ করবেন কিনা শামিয়ানা, তা এখনও জানা যায়নি।

