৮ বছর পর ফের পর্দায় দেব-শুভশ্রী ম্যাজিক! ভক্তদের নস্টালজিয়াকে উস্কে দিয়ে জুটি বাঁধছেন দেব-শুভশ্রী!

টলিপাড়ায় (Tollywood) দেব-শুভশ্রীর (Dev-Subhasree) সম্পর্কের কথা কারোরই অজানা নয়। দীর্ঘ কয়েক বছর প্রেমের সম্পর্কে ছিলেন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। ক্যারিয়ারের শুরুর দিকে একসঙ্গে বেশ কিছু কাজ করেছিলেন দুজনে জুটি বেঁধে। সেই থেকেই তাদের আলাপ, বন্ধুত্ব এবং অবশেষে প্রেমের সম্পর্কে জড়ান। তবে সেই প্রেম খুব বেশি দিন টেকেনি। কয়েক বছর পেরোতে না পেরোতেই সম্পর্কে বিচ্ছেদ ঘটে।
সেই সময় দেব শুভশ্রীর প্রেম ছিল চর্চার অন্যতম বিষয়। তাদের প্রেম নিয়ে চারিদিকে চর্চা চলছে। দুজনের একসঙ্গে বেশ কিছু ছবি হিট হয়েছিল। যেমন পরান যায় জ্বলিয়া রে, চ্যালেঞ্জ, রোমিও সহ আরো অনেক ছবি একসঙ্গে করেছেন তারা। তবে সম্পর্কে বিচ্ছেদের পর থেকে দুজন দুজনের মুখ দেখাই বন্ধ করে দিয়েছিলেন। যার ফলে অভিনেতা অভিনেত্রীকে একসঙ্গে সিনেমার পর্দাতেও দেখা যায়নি বেশ কয়েক বছর।
![]()
তবে দর্শকেরা সবসময় দেব শুভশ্রী জুটিকে পর্দায় দেখতে চেয়েছেন। তাদের মধ্যে দূরত্বের জন্য এতদিন তাদের পর্দায় দেখা যায়নি। তবে দীর্ঘ আট বছর পর আবার একই পর্দায় দেখা যেতে চলেছে দুজনকে। এই খবর শোনার পর থেকে দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন কবে আবার নতুন ছবিতে তাদের একসঙ্গে দেখতে পাবেন। অবশেষে জানা গেল সেই সুখবর।
আরও পড়ুনঃ প্রেম নাকি কেবলই বন্ধুত্ব! তাদের নীরবতায় চাপা পড়ে আছে কোন গোপন রহস্য? নিজেদের সম্পর্ক নিয়ে কী বলেছিলেন উত্তম-সুচিত্রা?
ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। ছবির সুরকার অনুপম রায়। এই ছবিতে অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের একটি যুগলবন্দিও রয়েছে। সবটা মিলিয়ে দর্শক খুবই আগ্রহী। তবে দেব বা শুভশ্রী এই বিষয়ে এখনো কিছুই জানাননি।
বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে নজর রাখলে দেখা যাচ্ছে দেব শুভশ্রী নাকি আবার একসঙ্গে কাজ করতে চলেছেন। তবে শেষবার তাদের এক সঙ্গে দেখা গিয়েছিল ২০১৬ সালে ধুমকেতু ছবিতে অভিনয় করতে। যদিও সেই ছবি বক্স অফিসে মুক্তি পায়নি এবার নাকি সেই ছবি মুক্তির পথে। মঙ্গলবারই সোশ্যাল মিডিয়ায় ছবির অপর প্রযোজক রানা সরকারের সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছিলেন তিনি। তা থেকেই নেটপাড়ায় শোরগোল তুঙ্গে।

