‘আমি শান্তি চাই, বিয়ে মানেই জীবন শেষ…’ – হঠাৎ একি বললেন দেব! তবে কি রুক্মিণীর সঙ্গে ভালো নেই অভিনেতা?

দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কের রয়েছেন অভিনেতা দেব (Dev Adhikari) এবং অভিনেত্রীর রুক্মিণী মৈত্র (Rukmini Moitra)। তাদের প্রেম নিয়ে কখনোই তারা কখনো লুকোচাঁপা করেননি। সবসময় খুললাম খুল্লাম প্রেমে বিশ্বাসী ছিলেন দুজনই। যদিও বিয়ের বিষয়ে এখনো নিজেদের সিদ্ধান্ত জানাননি তারা, বিয়েটা কবে করছেন এই প্রশ্ন করলেই দুজনেই এড়িয়ে যান।
তবে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন সেই দিনটার জন্য যেই দিন দেব এবং রুক্মিণীকে তারা একসঙ্গে ছাদনা তলায় দেখতে পাবে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব এমন কিছু কথা বলেন যা নিয়ে সন্দেহ তৈরি হয়। অনেকের মনে উঠে আসে নানান প্রশ্ন।
![]()
বিয়ের প্রসঙ্গ উঠতেই বারবার এড়িয়ে গিয়েছেন দেব রুক্মিণী। জানিয়েছেন সময় হলে ঠিকই বিয়ে করবেন তারা। তবে এবারে বিয়ের প্রসঙ্গ উঠতেই একেবারে ক্ষেপে উঠলেন অভিনেতা। জানিয়ে দিলেন বিয়ে না করেই শান্তিতে আছেন। বিয়ে করলে নাকি জীবন শেষ। তবে কি রুক্মিণীর সঙ্গে সম্পর্কে ভালো নেই অভিনেতা? যার কারণে এমন একটা কথা বললেন সকলের সামনে?
আরও পড়ুনঃ ৮৪ বছর বয়সেই থামলো জীবন! শেষ হলো পথচলা! পৃথিবীকে বিদায় জানালেন জনপ্রিয় বর্ষিয়ান অভিনেতা!
সম্প্রতি এক সাক্ষাৎকারে দেবকে জিজ্ঞাসা করা হয় তিনি কবে বিয়ে করছেন, সেই প্রসঙ্গে দেব স্পষ্ট জানিয়ে দেন ‘শান্তিতে আছি, ভালো আছি নিয়ে এখনই কিছু ভাবছি না।’ আর দেবের মুখে এই কথা শুনেই চিন্তিত রুক্মিণীর ভক্তরা। এর আগে একবার দেব এবং রুক্মিণীর বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও সেই গুঞ্জনকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছিলেন দুজনেই।
এবারেও তেমনটা কিছুই হয়নি। আসলে বহু পুরনো এক সাক্ষাৎকারে বলেছিলেন দেব তিনি এবং রুক্মিণী দুজনেই এখন লিভ ইন সম্পর্কে রয়েছেন এবং তারা একে অপরের সাথে ভালো আছে। বিয়ের সিদ্ধান্তটা জীবনের একেবারে শেষ সময় গিয়ে নিতে চান দুজনে। যখন জীবনে কিছু করার থাকবে না, জীবনের শেষ অধ্যায় চলে আসবেন তারা তখন বিয়ে করার কথা ভাববেন। এখন দুজনেই খুব ভালো আছেন শান্তিতে আছেন।

