৮৪ বছর বয়সেই থামলো জীবন! শেষ হলো পথচলা! পৃথিবীকে বিদায় জানালেন জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা!

চলতি বছর যেন বিনোদন জগতে (Entertainment Industry) একের পর এক দুর্ঘটনা লেগেই রয়েছে। একটার পর একটা খারাপ খবর শোনা যাচ্ছে। বহু বর্ষিয়ান অভিনেতা, গায়ক, শিল্পীর মৃ’ত্যুর খবর থেকে শুরু করে শারীরিক অবস্থার অবনতির খবর শোনা গিয়েছে। চলতি বছরে আমাদের মধ্যে থেকে আমরা হারিয়েছি বহু জনপ্রিয় মানুষকে। সম্প্রতি সেরকমই আবারও শোকের ছায়া নেমে এলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry)।

বিনোদন জগতের একাধিক নক্ষত্রপতন হয়েছে চলতি বছরে। এবারে আরও এক শিল্পীর মৃ’ত্যুর খবর শোনা গেল। বিনোদন জগত এই খবরটার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। বছর শেষে এমন এক দুঃসংবাদ পাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ইন্ডাস্ট্রিতে।

actor

জনপ্রিয় শিল্পী বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। গতকাল অর্থাৎ সোমবার রাত ৯টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৮৪। তার মৃত্যুর খবরে শোকাহত পরিবার, আত্মীয়স্বজন।

শোনা যাচ্ছে, গত কয়েকদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান শিল্পী। তার বাড়ির সামনে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি খারাপ হলে কলকাতার এক বেসরকারি হাসপাতালে আনা হয়। আর তারপরও শেষ রক্ষা করা যায়নি।

আরও পড়ুনঃ ‘কখনও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলিনি, আজ বলছি…’ নিজের ব্যাক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক যীশু কন্যা সারা!

জনপ্রিয় সেই ব্যক্তি হলেন নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায়। কিশোর বয়সে হরিমাধব বাবু নিজের বন্ধুদের নিয়ে তৈরি করেন নিজস্ব নাট্যদল ‘তরুণতীর্থ’। মঞ্চস্থ করেছিলেন আগাথা ক্রিস্টির উপন্যাস অবলম্বনে তাঁর লেখা নাটক ‘দশ পুতুল’। মহাশ্বেতা দেবীর লেখা ‘জল’ ছোটগল্পটি পুরুলিয়ার স্থানীয় ভাষায় অনুবাদ করে নাট্যরূপ দেন তিনি। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর তাঁর ‘দেবাংশী’ নাটককে শ্রেষ্ঠ প্রযোজনার সম্মান জানিয়েছিল।

Back to top button