“ওকে হয়তো কিছু কথা আজও বলা বাকি!”—দেবের গলায় অতীত সম্পর্কের অসম্পূর্ণ সুর! ‘ধুমকেতু’ মুক্তির মুখে, শুভশ্রীর প্রসঙ্গ উঠতেই মন খারাপ! বিবাহিত প্রাক্তনকে কি কথা বলা বাকি দেবের?

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির এক সময়কার জনপ্রিয় জুটি ছিল দেব-শুভশ্রীর (Dev-Subhasree) জুটি। টলিউডের যখন নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরা পা রাখলেন দেব, শুভশ্রী, সোহম, মিমি, বনি, কৌশানী, নুসরাত সেই সময় সবার মধ্যে থেকে দেব-শুভশ্রীর এই জুটি যেন সকলের মন জয় করে নিয়েছিল খুব অল্প সময়ের মধ্যে। চ্যালেঞ্জ, পরান যায় জ্বলিয়া রে, রোমিও, খোকাবাবু ইত্যাদি ছবিতে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন। সেই সময়ের যারা দেব-শুভশ্রীর এই সমস্ত ছবি দেখে বড় হয়েছে তারা আজও এই জুটিকে ভীষণভাবে মিস করেন।
এখন দুজনেই দুজনের আলাদা জীবন নিয়ে ব্যস্ত। কিন্তু সেইসময় শুধুমাত্র সিনেমার পর্দাতেই নয় বাস্তবেও জুটি বেঁধেছিলেন দেব-শুভশ্রী। যদিও তাদের সেই সম্পর্ক কয়েক বছরের মধ্যে ভেঙে যায়। এরপর যে যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন দুজনে। দেব জড়িয়ে পড়েন রুক্মিণীর জীবনের সাথে আর শুভশ্রীর জীবনে আসে রাজ চক্রবর্তী। এখন দুজনেই নিজেদের কাজ, ভালবাসার মানুষকে নিয়ে ব্যস্ত।
দীর্ঘ ১০ বছর পর্দায় আর একসঙ্গে দেখা যায়নি দেব-শুভশ্রীকে। শেষবার ধূমকেতু ছবির জন্য একসঙ্গে শুটিং করেছিলেন তারা। তারপর থেকে তাদের কখনোই পর্দায় একসাথে দেখা যায়নি। এমনকি কোন অ্যাওয়ার্ড ফাংশনেও তারা একসাথে থাকেন না। সোজা কথায় বলতে গেলে ধূমকেতু ছবির পর দুজন দুজনের মুখ দেখা দেখি বন্ধ করে দিয়েছেন।
তাঁরা গত ৯ বছরে কথা বলেননি। তাই দেখা হলে কী বলবেন তা জানেন না দেব। দেবের কথায়, “গত ৯ বছরে আমরা একে অপরের সঙ্গে একটাও কথা বলিনি। কাজ তো দূরের কথা। তবে যদি আমাদের মধ্যে আবার কথা হয় তাহলে আমি সত্যিই জানি না আমি কি বলবো। কী বলা উচিত আমি জানি না। আমরা প্রথমবার একসঙ্গে বসলে ঠিক কী রিয়াক্সান দেব, আমরা নিজেরাই জানি না। কিছু কথা রয়েছে যা বলা বাকি থেকে গেছে, নাকি কোনও কথা নেই যেটা বলা উচিত নয়, সত্যিই আমার কোনও আইডিয়া নেই।”
আরও পড়ুনঃ ‘শত্রু বেড়েছে তাই ভালো কাজ হাতছাড়া… কেউ ভালো পরামর্শ নেয় না পাত্তাও দেয় না!’ সাক্ষাৎকারে বিস্ফোরক ভাস্বর চ্যাটার্জি!
শুভশ্রীর প্রশংসা করে দেব বলেন,’আমি শুধু এইটুকু জানি ও যেভাবে নিজের পরিবারকে সামলে নিজের কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসার যোগ্য। শুধু তাই নয়, নিজেকে যেভাবে ও একটা জায়গায় ধরে রেখেছে, তার জন্য যথেষ্ট পরিশ্রম এবং ডেডিকেশন লাগে। একজন মেয়ের জন্য এটা সহজ নয়। ওঁর জন্য অনেক শুভেচ্ছা রইল। আরও উন্নতি করুক। শান্তিতে থাকুক। সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সোশাল মিডিয়ায় দেখি, ওঁর কাজগুলো নিয়ে চর্চা হয়। দারুণ কাজ করছে শুভশ্রী। ওঁর শেষ ছবিটা দারুণ চলেছে। সংসার এবং কেরিয়ার দুটোই দারুণ ব্যালেন্স করছে। আমি ধূমকেতু আবার দেখলাম, দায়িত্ব নিয়ে বলছি এই ছবিতে ওঁর অভিনয় সেরা অভিনয়।’

