‘শত্রু বেড়েছে তাই ভালো কাজ হাতছাড়া… কেউ ভালো পরামর্শ নেয় না পাত্তাও দেয় না!’ সাক্ষাৎকারে বিস্ফোরক ভাস্বর চ্যাটার্জি!

টেলিভিশনের পর্দার (Bengali Television) একজন অত্যন্ত পরিচিত, গুণী, সুদর্শন অভিনেতা হলেন ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ভাস্বর। টেলিভিশন, বড় পর্দায় একাধিক কাজ করেছেন তিনি। নিজের অভিনয় জীবনে কয়েকশো ধারাবাহি কে অভিনয় করেছেন তিনি। পার্শ্ব চরিত্রে হলেও তার চরিত্রগুলি বরাবরই দাগ কেটে গিয়েছে দর্শকদের মনে। এখনো নিজের সেই কাজ সমান তালে চালিয়ে যাচ্ছেন। বর্তমানে অভিনেতাকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি গীতা এলএলবি ধারাবাহিক এ কাজ করতে। এই ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে কাজ করছেন অভিনেতা।
অভিনয়ের পাশাপাশি নিজস্ব বই প্রকাশিত করেছে ভাস্বর। নিজের জীবনের অভিজ্ঞতার বিভিন্ন কথা কলমের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আর সেগুলোই বই আকারে প্রকাশিত হয়েছে। বর্তমানে অভিনেতা যতটা পরিচিত, যতটা জনপ্রিয়। এটা কিন্তু একদিনে আসেনি। অভিনেতাকেও করতে হয়েছে কঠিন পরিশ্রম। দাঁতে দাঁত চেপে পড়ে থাকতে হয়েছে। তবে গিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হতে পেরেছেন অভিনেতা। তবে বর্তমান প্রজন্মের অভিনেতাদের নিয়ে ভাস্বরের মনে অনেক অভিযোগ রয়েছে। সেগুলোই সাক্ষাৎকারে জানালেন তিনি।
বর্তমান প্রজন্মে নতুন নতুন ধারাবাহিকের হাত ধরে একের পর এক অভিনেতা অভিনেত্রীরা আসছে। ইতিমধ্যেই একদল নতুন অভিনেতা অভিনেত্রী এসেছে টেলিভিশন জগতে। যাদের মধ্যে অনেকেই দর্শকদের বেশ পছন্দের। তবে এবার সাক্ষাৎকারে এই নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে মুখ খুললেন ভাস্বর। নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে ভাস্বর জানিয়েছেন নিজের মতামত।
নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে মানিয়ে নেওয়ার ক্ষমতা কতটা আছে এই সম্পর্কে প্রশ্ন করলে অভিনেতা উত্তর দেন, ‘আমি বর্তমান প্রজন্মের অনেক অভিনেতা অভিনেত্রীর কাজের অনেক বড় ফ্যান। আমি নিজেই জানিয়েছি যে আমি তাদের কাজ ভালোবাসি। আবার অনেকে আছে যারা শুধুমাত্র এই ইন্ডাস্ট্রির ঝাঁ চকচকে দিকটা দেখেই চলে এসেছে। অভিনয় তাদের খুব একটা ভালো নয়। তবে বর্তমান প্রজন্মের অভিনেতা অভিনেতাদের সাথে যখন কাজ করি তাদের মধ্যে অনেকেই এমন আছে যাদের শেখার প্রবণতা অনেক বেশি। একটা শর্ট দেওয়ার পরে অনেকেই জিজ্ঞাসা করে দাদা এটা ঠিক আছে? তুমি একটু বলে দাও এটা কিভাবে করবো। তাদেরকে বলে দিতেও ভালো লাগে। এই যে তাদের মধ্যে শেখার ইচ্ছে এটা আমাকে অনেক অনুপ্রাণিত করে।’
আরও পড়ুনঃ গল্পের গরু গাছে! মাউথ অর্গান থেকে বেরোচ্ছে বেহালার সুর! ‘মাউথ অর্গান দিয়ে বেহালা বাজিয়ে দিল!’- সমাজ মাধ্যমে সমালোচনার মুখে ফুলকি!
ভাস্বর আরও জানান, ‘আবার এমন অনেক অভিনেতা অভিনেত্রী আছে যাদের কাজ খুব একটা ভালো নয়, ভালো কোন একটা শর্ট বা ডায়লগ অন্যভাবে করলে বা বললে ভালো লাগতো। সেটা আমি বুঝতে পারছি কিন্তু বলতে পারছিনা তাকে। কারণ ওরা বিশেষ পাত্তা দেয় না, ভালো পরামর্শ দিলেও নেয় না। কাউকে যদি ডায়ালগ সংশোধন করার কথা বলাও হয় কখনও, সে আর সেটা নিয়ে দুবার ভাবে না।’ এছাড়া আমরা অনেকেই জানি ভাস্বর বেশ স্পষ্টবাদী। স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসেন। কিন্তু এই স্পষ্ট কথা বলার জন্য কি কখনো বিপাকে পড়েছেন অভিনেতা? অভিনেতা জানান, ‘স্পষ্ট কথা বলার জন্য কখনো কাজ হারায়নি। তবে ইন্ডাস্ট্রিতে অনেক শত্রু বেড়ে গেছে। কিন্তু আমি মনে করি আমি যতটুকু কাজ করতে পারছি ততটুকুই অনেক। এটাও আমার পাওয়ার কথা ছিল না। কারণ আমার পরিবারের কেউ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিলং করে না।’ অভিনেতা সাক্ষাৎকারের কথাগুলো বারবার মুগ্ধ করেছে দর্শকদের। আপনাদের কেমন লাগে ভাস্বরের অভিনয়? কেমন লাগে এই অভিনেতাকে?

