টলিউডকে বিদায় জানিয়ে কলকাতা ছাড়ছেন দেব! বাংলা ছবিতে আর দেখা যাবে না তাকে?

দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কের রয়েছেন অভিনেতা দেব (Dev Adhikari) এবং অভিনেত্রীর ) এবং রুক্মিণী মৈত্র (Rukmini Moitra)। তাদের প্রেম নিয়ে কখনোই তারা কখনো লুকোচাঁপা করেননি। সবসময় খুললাম খুল্লাম প্রেমে বিশ্বাসী ছিলেন দুজনই। যদিও বিয়ের বিষয়ে এখনো নিজেদের সিদ্ধান্ত জানাননি তারা, বিয়েটা কবে করছেন এই প্রশ্ন করলেই দুজনেই এড়িয়ে যান।
তবে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন সেই দিনটার জন্য যেই দিন দেব এবং রুক্মিণীকে তারা একসঙ্গে ছাদনা তলায় দেখতে পাবে। বিয়ের প্রসঙ্গ উঠতেই বারবার এড়িয়ে গিয়েছেন দেব রুক্মিণী। জানিয়েছেন সময় হলে ঠিকই বিয়ে করবেন তারা।
চ্যাম্প, ককপিট, কবীর, কিডন্যাপ, পাসওয়ার্ড, কিসমিস এর মতন বহু সিনেমাতে একসাথে অভিনয় করে এই জুটি। প্রথমদিকে নিজেদের সম্পর্ককে বন্ধুত্বের নাম দিলেও এখন আর প্রেমের কথা লুকিয়ে রাখেন না দেব ও রুক্মিণী মৈত্র। একসঙ্গে ঘুরতে যাওয়া, কাজের বাইরে সময় কাটানো, সমাজ মাধ্যমে চোখ রাখলে সবটাই নজরে আসে।
তবে এরই মাঝে দেব ভক্তদের জন্য রইল দুঃসংবাদ। টলিউড থেকে বিদায় নিচ্ছেন অভিনেতা। হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিলেন দেব? সেই নিয়ে দর্শকমহলে উঠেছে প্রশ্ন। দর্শকেরা এই খবর জানার পর তো কান্নায় ভেঙে পড়েছেন। দেব ইতিমধ্যেই টলিউডের সুপারস্টার হয়ে উঠেছে। বাংলায় অসংখ্য দেব ভক্ত রয়েছে তাই এভাবে দেবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না কেউ। তবে কি টলিউডের আর দেখা যাবে না দেব কে? চিরদিনের মতো কি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিদায় জানালে অভিনেতা?
আরও পড়ুনঃ লাকির আসল পরিচয় জানতে মাঝরাতে একি করলো আদৃত! নিজের পরিচয় গোপন রাখতে পারবে তো শুভ?
চলে যাচ্ছি মুম্বাইয়ে শিফট করতে চলেছেন দেব। মুম্বইয়েই বেড়ে ওঠা দেবের। এবার কি বলিউডে ডাক পেলেন নাকি? এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “প্ল্যান করছি মুম্বইতে একটা ফ্ল্যাট কেনার। কারণ ওখান থেকেও অনেক অফার আসছে। মাসে অন্তত দশ দিন ওখানে গিয়ে থাকব। এখন সিনেমা বিক্রি করতে হলে মুম্বই যেতে হয়। তাছাড়া ফাইটমাস্টার থেকে কোরিওগ্রাফার সব ওখানে। মুম্বই থেকে যন্ত্রপাতিও আসছে। মিউজিক রাইটস বিক্রি করতে হলেও আমার ওখানে যেতে হয়। সবমিলিয়ে মাসে অন্তত দশদিন আমাকে মুম্বইতে থাকতে হয়। আমাদের বেশিরভাগ কাজই তো এখন মুম্বইতেই হচ্ছে। যেমন ‘রঘু ডাকাত’ ছবিটা ‘ডলবি অ্যাটমস’ করতে হলেও আমাকে ওখানেই থাকতে হবে তখন। তাছাড়া কালার কারেকশনের কাজও ওখানেই করানোর ইচ্ছে রয়েছে। আমাদের ‘প্রজাপতি ২’ ছবির মিউজিক মিক্সিংয়ের কাজও জিৎ গঙ্গোপাধ্যায় মুম্বইতেই করছেন। আমি ওখানে থাকলে কাজের সুবিধেই হবে। তবে সেসব করতে হলে মুম্বইতে হোটেলে থাকতে হয়। সেটাও খরচ সাপেক্ষ ব্যাপার! সেসবের জন্যই মুম্বইতে ফ্ল্যাট কেনার চেষ্টা করছি।”

