লাকির আসল পরিচয় জানতে মাঝরাতে একি করলো আদৃত! নিজের পরিচয় গোপন রাখতে পারবে তো শুভ?

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihoprobesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Roy) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।

ধারাবাহিকটিকে নিয়ে প্রথম দিকে হাসাহাসি, কটাক্ষ চলছিল। বর্তমানে ধারাবাহিকটি কিন্তু টিআরপি তালিকা প্রতি সপ্তাহতেই বাজিমাত করছে। প্রতিদিনই নিত্য নতুন চমক অপেক্ষা করে থাকে দর্শকদের জন্য। তাই জন্য ধারাবাহিকের একটি পর্বও দর্শকরা মিস করতে চান না। বর্তমানে তো ধারাবাহিকের গল্প আরো জমজমাট হয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকের পর্ব গুলি বেশ আগ্রহ সহকারে দেখছেন দর্শক।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, আদি এবং মোহনা চেম্বারে ঢুকে ডাক্তারের সাথে কথা বলতে থাকে। ডাক্তার মোহনার পুরোপুরি পূর্ব পরিচিত তাই মোহনার প্ল্যান সফলভাবে এগোচ্ছে। কিন্তু হঠাৎ করে আদি বলে ওঠে সে তার বেবিকে দেখতে চাই। আল্ট্রা সাউন্ড এর মাধ্যমে যেন ডাক্তার একবার তাকে দেখায়। আর এটা শুনে ঘাবড়ে যায় দুজনেই কারণ আদি যে এমন কিছু বলতে পারে সেটার জন্য তারা প্রস্তুত ছিল না। তখন ডাক্তার জানায় আল্ট্রা সাউন্ড এর মেশিন খারাপ হওয়ায় এখন পরীক্ষা করা সম্ভব নয়। মোহনাও ব্যাপারটা কোনোভাবে ম্যানেজ দেয় এবং বেরিয়ে আসে ডাক্তারের চেম্বার থেকে। একইভাবে শুভ ভেতরে যাওয়ার পর ডাক্তার যখন আল্ট্রা সাউন্ড করার কথা বলে তখন শুভর মনে খটকা লাগে। কারণ আদির মুখেই শুভ শুনতে পেয়েছে আল্ট্রা সাউন্ডের মেশিন খারাপ তখন এই শুভর সন্দেহ হয় তাহলে মোহনার সাথে এই ডাক্তারের নিশ্চয়ই কোন বোঝাপড়া রয়েছে।

পরের দিন মোহনা শুভর জায়গা একটু একটু করে নেওয়ার চেষ্টা করে। কারণ মোহনার মনে হয়েছে আদৃত একটু একটু করে তাকে শুভর জায়গা দিচ্ছে। তাই জন্য মোহনা সোজা ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের প্রদীপ পাল্টানোর সিদ্ধান্ত নেয়। যখনই মোহনা প্রদীপের ফু দিয়ে প্রদীপ নেভাতে যাবে ঠিক তখনই সেখানে চলে আসে শুভ। শুভ এসে মোহনাকে এক প্রকার সরিয়ে দিয়েছি প্রদীপ রক্ষা করে। এরপর মোহনার চিৎকার চেঁচামিতে সবাই এক জায়গায় জড়ো হলে মোহনা জানাই লাকি ইচ্ছে করে ধাক্কা মেরে ফেলে দিয়েছে তাকে।

আরও পড়ুনঃ জ্যাস সান্যাল সেজে ফিরছে দুর্গা! দিব্যা সেনের জারিজুরি ফাঁস করতে দুর্গার হাতে মোক্ষম অস্ত্র!

এরপর শুভ জানায় সে প্রদীপ বাঁচানোর জন্যই এই কাজ করতে বাধ্য হয়েছে। আর লাকির মুখে এই কথা শুনেই সকলের সন্দেহ হয়। এই বাড়ির ঐতিহ্য সম্পর্কে লাকির তো এত কিছু জানার কথা নয় তাহলে সে কি করে জানল। শুভ তো এই কথা বলে বিপদে পড়ে যায়। সে ভাবে কিভাবে রক্ষা পাবে এই বিপদ থেকে। ঠিক তখনই সেখানে ঠাম্মি এসে শুভকে রক্ষা কর। কিন্তু লাকির পরিচয় জানার জন্য আদি ব্যস্ত হয়ে পড়ে। তাই লাকি যখন বাড়ি যাবার জন্য রওনা দেয় বাইরে লাকির জন্য অপেক্ষা করতে থাকে আদি। আদি বলে সে লাকিকে নিজে বাড়িতে ছেড়ে আসবে। আর একথা শুনেই মহাবিপদে পড়ে শুভ। কিভাবে সবকিছু ম্যানেজ করবে বুঝতে পারে না।

Back to top button