‘তুমি রুক্মিণীকে ঠকিও না…’ প্রেমিকাকে ধোঁকা! শুভশ্রীর পর এবারে কপাল পুড়লো রুক্মিণীর? দেবের অসংলগ্ন কথায় আতঙ্কিত দর্শক!

দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কের রয়েছেন অভিনেতা দেব (Dev Adhikari) এবং অভিনেত্রীর রুক্মিণী মৈত্র (Rukmini Moitra)। তাদের প্রেম নিয়ে কখনোই তারা কখনো লুকোচাঁপা করেননি। সবসময় খুললাম খুল্লাম প্রেমে বিশ্বাসী ছিলেন দুজনই। যদিও বিয়ের বিষয়ে এখনো নিজেদের সিদ্ধান্ত জানাননি তারা, বিয়েটা কবে করছেন এই প্রশ্ন করলেই দুজনেই এড়িয়ে যান।

তবে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন সেই দিনটার জন্য যেই দিন দেব এবং রুক্মিণীকে তারা একসঙ্গে ছাদনা তলায় দেখতে পাবে। সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গ উঠতেই বারবার এড়িয়ে গিয়েছেন দেব। জানিয়েছেন সময় হলে ঠিকই বিয়ে করবেন তারা। চ্যাম্প, ককপিট, কবীর, কিডন্যাপ, পাসওয়ার্ড, কিসমিস এর মতন বহু সিনেমাতে একসাথে অভিনয় করে এই জুটি। প্রথমদিকে নিজেদের সম্পর্ককে বন্ধুত্বের নাম দিলেও এখন আর প্রেমের কথা লুকিয়ে রাখেন না দেব ও রুক্মিণী মৈত্র। একসঙ্গে ঘুরতে যাওয়া, কাজের বাইরে সময় কাটানো, সমাজ মাধ্যমে চোখ রাখলে সবটাই নজরে আসে।

সত্যি বলতে দেব রুক্মিণীর বিয়ের জন্য শুধুমাত্র তার বাবা-মা নয় তাদের ভক্তরাও অপেক্ষা করে আছে। কবে দুজনের শুভ পরিণয় দেখবেন তার জন্য অস্থির দর্শক। বর্তমানে দেব এবং রুক্মিণী দুজনেই লিভ ইন সম্পর্কে রয়েছেন। শুভশ্রীর সাথে বিচ্ছেদের পর রুক্মিণী তার ক্ষত মনে মলম লাগিয়ে ছিলেন। তারপর থেকেই রুক্মিণীকে বেছে নিয়েছেন নিজের জীবন সঙ্গী হিসেবে।

সাক্ষাৎকারের দেব বহু বার বলেছেন বিয়ে বিষয়টাতে একেবারেই বিশ্বাসী নন। তিনি মনে করেন তিনি সুখী আছেন, খুশি আছেন। তাই বিয়ে করার এখনই দরকার নেই। কাজ নিয়ে, ব্যস্ততা নিয়ে ভাল আছেন দেব। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘যখন বিয়ে করবো তখন ভেবে দেখব কাকে বিয়ে করবো। রুক্মিণী নাকি অন্য কেউ। সেটা তখনই জানতে পারবেন সকলে।’ যদিও রুক্মিণী দেবের এই সিদ্ধান্তকে সব সময় সম্মান করেছে। তাঁরা আপাতত এ ভাবেই থাকতে চান বলে দাবি অভিনেতার।

তবে দেবের এই সিদ্ধান্ত একেবারেই মন থেকে মেনে নিতে পারেন না ভক্তরা। অনেকেই দেবের এই বক্তব্য শুনে বলেছেন, ‘শুভশ্রীর থেকেও খারাপ দিন আসতে চলেছে রুক্মিণীর। আবার কেউ অনুরোধ করেছেন, ‘প্লিজ দেবদা তুমি রুক্মিণীকে কষ্ট দিও না রুক্মিণী তোমাকে সত্যিই খুব ভালোবাসে।’ আবার কেউ কেউ দেবের সম্পর্কে অনেক খারাপ মন্তব্য করেছেন। বলেছেন, ‘দেব প্রেমের অযোগ্য।’

আরও পড়ুনঃ নতুনের সঙ্গে লিভ ইন!নিজের সিদ্ধান্তে অনড় কমলিনী! শুরু হলো দুজনের নতুন করে পথ চলা! দুর্ধর্ষ আজকের পর্ব

Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোন‌ও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোন‌ও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

Back to top button