দেবের ২০ বছরের পার্টিতে আমন্ত্রণ না পাওয়ার ক্ষো’ভ সরিয়ে, সেরা সারপ্রাইজ দিতে চলেছে ‘দেশু’, ইঙ্গিত শুভশ্রীর! ভারতবর্ষের বিনোদন জগতে ইতিহাস গড়তে চলেছে দেব-শুভশ্রী জুটি?

টলিপাড়ার সবথেকে জনপ্রিয় জুটি দেব এবং শুভশ্রী (DeSu) দীর্ঘ ১০ বছর পর বড় পর্দায় ফিরছেন। টলিউডে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। ১০ বছরের মান-অভিমান ভুলে আবারও বড় পর্দায় একসাথে ধরা দিতে চলেছেন জনপ্রিয় জুটি দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ২০২৬ সালের দুর্গাপূজায় মুক্তি পেতে চলেছে তাঁদের এই নতুন ছবি, যা নিয়ে ইতিমধ্যেই নেটপাড়ায় শোরগোল পড়ে গেছে।
দেব এবং শুভশ্রী—দুজনেই এখন নিজেদের ক্যারিয়ারের এক অন্য উচ্চতায় রয়েছেন। শুভশ্রীর শক্তিশালী অভিনয় আর দেবের সুপারস্টারডম যখন আবারও এক পর্দায় আসবে, তখন বাংলা সিনেমার দর্শক যে একটি নতুন ‘ম্যাজিক’ দেখতে পাবেন, তা বলাই বাহুল্য। গত বছর আটকে থাকা ছবি ‘ধূমকেতু’ মুক্তি পেলেও, এটিই হতে চলেছে তাঁদের নতুন করে শুট করা প্রথম ছবি সেরকমই ধারণা করছেন দর্শক।
সম্প্রতি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাঁর ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটিতে তিনি অত্যন্ত উৎসাহের সাথে দেবের সঙ্গে তাঁর আসন্ন ছবির কথা ঘোষণা করেন। ভক্তদের দীর্ঘদিনের অনুরোধ এবং ভালোবাসার কথা মাথায় রেখেই যে তাঁরা আবারও জুটি বাঁধছেন, সেই ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। শুভশ্রী ভিডিওতে জানান, খুব শীঘ্রই তাঁরা দুজনে একসাথে একটি লাইভ সেশনে আসবেন সেখানেই দর্শকদের জন্য অপেক্ষা করছে দারুণ চমক।
ভিডিওতে শুভশ্রী বলেন, ‘এই বছর পুজোতে আমার এবং দেবের নতুন ছবি দেশু সেভেন আসতে চলেছে। দেব কিছুদিন আগেই ইন্ডাস্ট্রিতে তার ২০ বছর সম্পূর্ণ করেছে সেই কারণে দেব পার্টি দিয়েছিল কিন্তু সেখানে আমাদের আমন্ত্রণ করেনি, আর শু ছাড়া দে অসম্পূর্ণ তাই আমরা আবার আজ লাইভে আসছি প্রথমবার। আজ এমন চমক থাকছে যা এর আগে ভারতবর্ষের কোনো ইন্ডাস্ট্রিতে কখনও হয়নি।’
আরও পড়ুনঃ দিতির প্রতি মহাপ্রভুর বিশ্বাস জাগিয়ে তুলতে কঠিন পদক্ষেপ নিল গোরা! কি হবে এর পরিণতি? ফাঁস আজকের পর্ব!
সম্প্রতি দেব টলিউড ইন্ডাস্ট্রিতে তাঁর বর্ণময় পথচলার ২০ বছর পূর্ণ করেছেন। এই বিশেষ মাইলফলক উদযাপন করতে দেব একটি রাজকীয় পার্টির আয়োজন করেছিলেন। কিন্তু চমকপ্রদ বিষয় হলো, তাঁর ক্যারিয়ারের অন্যতম সফল নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় সেই পার্টিতে আমন্ত্রিত ছিলেন না। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ গুঞ্জন শুরু হয়েছিল। শুভশ্রী নিজেও এই বিষয়টি আড়ালে রাখেননি। তবে আজকের লাইভ নিয়ে দর্শক তো নিজেদের উত্তেজনা ধরে রাখতে পারছে না।

