দিতির প্রতি মহাপ্রভুর বিশ্বাস জাগিয়ে তুলতে কঠিন পদক্ষেপ নিল গোরা! কি হবে এর পরিণতি? ফাঁস আজকের পর্ব!

সাধারণ মানুষের নিত্যদিনের বিনোদনের একটি বিরাট বড় স্তম্ভ হল ধারাবাহিক। ধারাবাহিকগুলি না থাকলে সাধারণ মানুষের নিত্য বিনোদনের কোন জায়গাই থাকে না। আর এই বিনোদন জগতে অসংখ্য চ্যানেল থেকে অসংখ্য ধারাবাহিক দর্শকদের জন্য পরিবেশন করা হয়ে থাকে। তার মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) তারে ধরি ধরি মনে করি (Tare Dhori Dhori Mone Kori)।

ধারাবাহিকের প্রতিটি পর্বেই দর্শকদের জন্য থাকে নতুন নতুন আকর্ষণ। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, দিতিকে অপহরণ করার জন্য গুন্ডারা তার পেছনে ধাওয়া করেছে। দিতি বুঝতে না পারলেও, ধীরে ধীরে তার সন্দেহ হয় তারপরে দিতি বুঝতে পারে, তাকে কিডন্যাপ করার চেষ্টা করা হচ্ছে। প্রথমে তো দিতি ভাবে গোরা হয়তো তার লোকজন পাঠিয়েছে তাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু পুলস্ত্য ফাঁদ পেতে রেখেছে দিতি আসলেই তাকে গাড়িতে তুলে নেওয়ার জন্য। কিন্তু দিতি বারবার আত্মরক্ষার জন্য নানান ভাবে চেষ্টা করছে। তখনই মাঝে গোরা এসে পড়ায় গুন্ডাদের চক্রান্তের শিকার হয়। ঠিক তখনই গোরাকে মেরে জলে ফেলে দেয় গুন্ডারা। আর সেটা দেখে ফেলে দিতি।

Taare Dhori Dhori Mone Kori, Zee Bangla, Bengali Serial, Bengali Television, Taare Dhori Dhori Mone Kori New Episode, Taare Dhori Dhori Mone Kori Today's Episode 17 January, Today's Episode, তারে ধরি ধরি মনে করি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, তারে ধরি ধরি মনে করি আজকের পর্ব, তারে ধরি ধরি মনে করি ১৭ জানুয়ারি আজকের পর্ব

প্রথমে তো পুলস্ত্য রাগের মাথায় গোরাকে মেরেই ফেলতে চাইছিল। অনেক কষ্টে তাকে আটকায় গুন্ডারা। আর সঙ্গে সঙ্গে সেখান থেকে দিতিকে না নিয়েই ফেরত চলে যেতে পুলস্ত্যদের। সবাই চলে গেলে দিতি ছুটে যায় গোরার কাছে গোরা কোন অবস্থায় আছে সেটা দেখার জন্য। ওদিকে গোরা একেবারেই পুকুরের তলানিতে ডুবে গিয়েছে। দিতি সমানে চিৎকার করে সাহায্য চাইতে কিন্তু কেউই এগিয়ে আসে না সাহায্য করতে। এরপরই দিতি সঙ্গে সঙ্গে সেই ছুটে যায় ভগবানের কাছে। সেখানে গিয়ে প্রার্থনা করে গোরাকে ফিরিয়ে দেওয়ার জন্য। দিতি তো কান্নাকাটি করতে থাকে। তারপর হঠাৎ দিতি দেখতে পায় গোরার দেহ পুকুর পাড়ে পড়ে আছে।

দিতি তো গোরাকে দেখতে পেয়ে ছুটে যায়। গোরার জ্ঞান ফিরে আসে কিছুক্ষণ পর। কিন্তু অদ্ভুতভাবে গোরার মাথায় কোনো চোট নেই। এত জোরে গুন্ডারা গোরার মাথায় পিছনে মারল তার কোনো চিহ্নমাত্র নেই। দিতি তো দেখে অবাক, এমনকি গোরাও প্রথমে বিশ্বাস করতে পারেনি। তারপর সে বুঝতে পারে এ মহাপ্রভুর লীলা। আর সেই ঘাটে অদ্ভুত সুন্দর চন্দনের গন্ধ পায় দুজনে।

আরও পড়ুনঃ পারুলের জন্যই চাকরি ছাড়তে বাধ্য হলো অনিরুদ্ধ! পারুলদের প্ল্যান ধরে ফেললো সংযুক্তা!

এরপর সারারাত দিতি বুঝতেই পারে না গোরা কিভাবে বেঁচে উঠলো। কিভাবে এই আশ্চর্য ঘটনা ঘটলো সে কিছুতেই মেলাতে পারে না। ঘুমাতে না পেরে দিতি নিচে নেমে মন্দিরের সামনে গিয়ে দাঁড়ায়। সেখানেও অস্বাভাবিক ঘটনা ঘটে, সেই চন্দনের গন্ধ আবারো পায় দিতি। এসব ঘটনা দিতি গোরাকে বললে গোরা দিতিকে মহাপ্রভুর উপর বিশ্বাস রাখতে বলে।

Back to top button