‘আমি মানসিকভাবে ভালো নেই…চেষ্টা করেও আর পারছি না!’ লাইভের কয়েক ঘণ্টার মধ্যেই হাসপাতালে ভর্তি জনপ্রিয় সংগীতশিল্পী দেবলীনা নন্দী! ব্যক্তিগত টানাপোড়েন থেকেই আ’ত্মহ’ত্যার চরম সিদ্ধান্ত? উদ্বিগ্ন ভক্তরা!

সব সময় হাসিমুখে সোশ্যাল মিডিয়ায় দেখা যেত জনপ্রিয় সংগীতশিল্পী দেবলীনা নন্দীকে। নিজের কাজ, পরিবার ও দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত তিনি নিয়মিত শেয়ার করতেন। ২০২৪ সালে পাইলট প্রবাহ নন্দীর সঙ্গে বিয়ে হয় তাঁর। বিয়ের পর সব কিছু ঠিকঠাকই চলছিল বলে মনে হলেও আচমকাই তাঁর জীবনে নেমে আসে বড় সংকট।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ ভিডিওতে দেবলীনা জানান, তিনি মানসিকভাবে ভালো নেই। ব্যক্তিগত ও পেশাগত জীবনের টানাপোড়েনে তিনি ভেঙে পড়েছেন। কাজের চাপ থাকলেও তাঁর সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ ছিল সংসার ও পারিবারিক সমস্যা, যা তাঁকে ক্রমশ দুর্বল করে তুলছিল।
লাইভে দেবলীনা জানান, বিয়ের পর থেকেই তাঁর মাকে নিয়ে সমস্যা তৈরি হয়। নাম না করেই তিনি বলেন, বারবার তাঁকে মাকে ছেড়ে দেওয়ার কথা শোনানো হয়েছে। সকলকে একসঙ্গে নিয়ে চলার চেষ্টা করলেও তিনি সফল হননি। সংসার ও কাজ, দুদিক সামলাতে গিয়ে মানসিক চাপ আরও বেড়ে যায়।
লাইভ চলাকালীন দেবলীনার কথাবার্তা শুনে দর্শকরা বুঝতে পারেন, তিনি ভীষণভাবে বিপর্যস্ত। তিনি বলেন, অনেক চেষ্টা করেও আর পারছেন না এবং লাইভটি দেখার সময় হয়তো তিনি আর থাকবেন না। এই কথায় ভয় পেয়ে নেটিজেনরা তাঁকে বারবার অনুরোধ করেন, যেন আবেগের বশে কোনও ভুল সিদ্ধান্ত না নেন।
আরও পড়ুন: ১২ ডিসেম্বর, অভিনেতার জীবনে নেমে এলো শূন্যতা! জয়জিতের জীবনে নতুন অধ্যায়! ছেলেকে আগলে রাখাই এখন একমাত্র লক্ষ্য!
লাইভ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর জানা যায়, দেবলীনা হাসপাতালে ভর্তি। ঘনিষ্ঠ সূত্রে খবর, তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাঁর বন্ধু সায়ক হাসপাতালে শুয়ে থাকা দেবলিনার একটি ছবি পোস্ট করেন। বর্তমানে তিনি বিপদমুক্ত এবং পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। সবাই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।

