তথাগতর জন্মদিনে দেবলীনার মন্তব্যে অবাক দর্শকমহল! অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা বেড়ে গেল ভক্তদের

সালটা ২০১২। ওই বছরই সাত পাকে বাঁধা পড়েন টলিউডের দুই জনপ্রিয় তারকা দেবলীনা (Debolina Dutta) তথাগত (Tathagata Mukherjee)। এটা ছিল পারিয়া পরিচালক অর্থাৎ অভিনেতা তথাগতর দ্বিতীয় বিয়ে। এর আগে অভিনেত্রী কন্যাকুমারীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তথাগত যদিও টেকেনি সেই বিয়ে। একটা সময় ছিল যখন টলিউডের সবাই তাদের সম্পর্ককে উদাহরণস্বরূপ তুলে ধরতো। দুর্ভাগ্যবশত তথাগত-দেবলীনার সাজানো সংসার ভাঙে বছর তিনেক আগে।
আজ থেকে প্রায় দুই বছর আগে ২০২১-এর শেষের দিকেই প্রকাশ্যে এসেছিল তথাগত-দেবলীনার সম্পর্কে ফাটল ধরার কাহিনী। যতদূর জানা গিয়েছিল তথাগত-দেবলীনার মাঝে তৃতীয় ব্যক্তি হিসাবে ঢুকে পড়েছিল বিবৃতি চট্টোপাধ্যায়ের নাম। কিন্তু দেবলীনা বরাবর তথাগতর জীবনে বিবৃতির ভূমিকাকে অস্বীকার করেছেন। যদিও বর্তমানে সবটাই একটু একটু করে প্রকাশ্যে আসছে।
জন্মদিনে নিজেও ভীষণ খুশি অভিনেতা তথাগত। নিজের জন্মদিনে মধ্যরাতে কেক কাটার ছবি নিজের ইনস্টাগ্রামে দর্শকদের সাথে শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী বিবৃতি। যতদূর বোঝা যাচ্ছে এটা তথাগতর বাড়ির ড্রইংরুম। ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, “Buddayee Much Director” এবং এর পাশাপাশি বিবৃতি লেখেন, “নেড স্টার্ক জিন্দাবাদ”।
তথাগতর জন্মদিনে সমাজ মাধ্যমে সরব দেবলীনা
অন্যদিকে নিজের এককালীন ভালোবাসার মানুষ তথাগতর জন্মদিনটা একেবারে নিজের মতো করেই উদযাপন করলেন দেবলীনা দত্ত। পুরনো এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন “আমি আগে বলতাম, আমাদের সাত বছরের দাম্পত্য আমার কাছে শ্রেষ্ঠ সময়। এখন তা বদলেছে। ওই উদযাপনের স্মৃতি নিয়ে আজ যে ভাবে দিন কাটাই, সেটাই শ্রেষ্ঠ সময়।” এই একই দিনে পাহাড়ে, জঙ্গলে, সমুদ্রে এবং চারপেয়ে ছানাদের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রবি ঠাকুরের কথা ধার করে দেবলীনা লেখেন, “জীবনটাকে সময়ের তালে নাচতে দাও, ঠিক যেমনভাবে পাতার শীর্ষ শিশির কণা…”।
আরো পড়ুন: জগদ্ধাত্রীর জন্য বাসন মাজছেন স্বয়ম্ভু! মুখার্জি বাড়ি ছেড়ে জগদ্ধাত্রী-স্বয়ম্ভুর নতুন সংসার!
তথাগতকে নিয়ে কি বললেন দেবলিনা?
অভিনেত্রী সংবাদ মাধ্যমকে জানান, “আমার খুব ভালো লাগছে এটা দেখে যে আমার পুরনো স্মৃতিগুলো দর্শকদের চোখে পড়েছে বা সবাই লক্ষ্য করেছে। আমার তথাগতর ওপর কোন রাগ নেই। বরং এই জন্মদিনের দিনটা আমি ওকে অনেক শুভকামনা জানাচ্ছি। ওর প্রত্যেকটা আসন্ন ছবি যেন খুব হিট হয়। ও যেন খুব ভালো থাকে। এই দিনের স্মৃতিগুলো আমার কাছে খুব ভালো তাই আমি এই দিনগুলোতে সব সময় ভালো কিছুই চিন্তা ভাবনা করি। আর এগুলো আমায় একটুও দুঃখ দেয় না, বরং আনন্দ দেয়।”

