জগদ্ধাত্রীর জন্য বাসন মাজছেন স্বয়ম্ভু! মুখার্জি বাড়ি ছেড়ে জগদ্ধাত্রী-স্বয়ম্ভুর নতুন সংসার!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে (Jagaddhatri)। গল্পের ট্র্যাক বদল হয়েছে। এতদিন মুখার্জি বাড়িতে থাকত জ্যাস ও স্বয়ম্ভু। কিন্তু স্বয়ম্ভুর জন্মপরিচয় জনিত সমস্যা জটিলতার মাঝে বাড়ি ছেড়েছে দম্পতি। নতুন বাড়িতে পা রেখেছে তারা। গড়ে তুলেছে নিজেদের নতুন সংসার। জগদ্ধাত্রী এখন পুরোদমে গিন্নি। অর্ধাঙ্গিনীকে যথাসম্ভব সাহায্য করছে পার্টনার স্বয়ম্ভু।
উর্মিলা মুখার্জির ছেলে কে? এই নিয়ে চূড়ান্ত জটিলতা তৈরি হয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিকে। জ্যাস জানে স্বয়ম্ভু মিথ্যে কথা বলছে না। তাই স্বয়ম্ভুর জন্ম পরিচয় জোগাড় করার জন্য উঠে পড়ে লেগেছে জ্যাস সান্যাল। তবে এখনও তেমন প্রমাণ হাতে আসেনি। যার কারণে এখনও এটা প্রমাণিত হয়নি, স্বয়ম্ভু আদৌ মুখার্জী বাড়ির ছেলে কিনা। তবে এই জটিলতার মাঝে পারিবারিক সব অপমান মাথা পেতে না নিয়ে নিজেদের মতো করে আলাদা সংসার গড়ে তুলেছে জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু।
এদিকে জগদ্ধাত্রী এখন গর্ভবতী। সন্তান আসতে চলছে জগদ্ধাত্রীর কোলে। অতএব নতুন সংসার
এর সমস্ত দায়িত্ব স্ত্রীর কাঁধে তুলে দেয়নি সাপোর্টিং হাজব্যান্ড। হাসতে হাসতে পর্দার স্বয়ম্ভু সাক্ষাৎকার পর্বে বলেন, জগদ্ধাত্রীকে সাহায্য করতে তিনি নাকি বাসন মাজছেন। যদিও জ্যাস এই কথা হেসে উড়িয়ে দেয়। আর বলে, আমিই তো বাসনগুলো মাজলাম। যদিও সয়ম্ভু স্ত্রীকে সাহায্য করছেন একথা মেনে নিয়েছে জ্যাস নিজেও।
এছাড়াও, পর্দার স্বয়ম্ভু বলেন, জগদ্ধাত্রী যা খেতে চাইছে তাই বাজার থেকে এনে দিচ্ছে। এখন জ্যাস প্রেগনেন্ট। তার আলাদা করে সেবা সুশ্রষা দরকার। এমন সময় মুখার্জি বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে তাঁদের। জীবনের কঠিন মুহূর্ত গুলো একাই লড়বে জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু। একে অপরের পাশে থেকে সমস্ত প্রতিকূলতার সম্মুখীন হবে। এর মাঝে জগদ্ধাত্রী কথা দিয়েছে, যেমন করেই হোক স্বয়ম্ভু ও তার জন্মপরিচয়, সে ঠিক সবার সামনে আনবে।
আরও পড়ুন: পর্ণার স্মৃতি ফেরাতে নতুন করে গল্প লিখছে সৃজন! এখানেও ব্যাঘাত দিতে নতুন ফন্দি আঁটলো ইশা!
এদিকে ধারাবাহিকের টিআরপি বেশ কিছুটা কমেছে গত সপ্তাহে। যে চিন্তার কারণ হয়েছে নির্মাতাদের। তাই গল্পে নতুন ট্র্যাক যুক্ত করে অন্যভাবে জগদ্ধাত্রী ধারাবাহিকের টিআরপি বাড়ানোর চেষ্টা চলছে। জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুর মুখার্জি বাড়ি ছাড়া, তাদের দুজনের নতুন সংসার সবটাই গল্পে নতুন মাত্রা যুক্ত করেছে। এর দ্বারা কি টিআরপি বাড়বে? উত্তর সময়ের অপেক্ষায়।
View this post on Instagram

