বেঁচে যাওয়ায় চরম আফসোস! হাসপাতালে শুয়েও তিনবার আ’ত্মহত্যার চেষ্টা গায়িকার! পাশে নেই স্বামী প্রবাহ!

গত কয়েক দিন ধরেই দেবলীনা নন্দীকে ঘিরে সোশ্যাল মিডিয়া উত্তাল। লাইভে এসে নিজের দাম্পত্য জীবনের অশান্তির কথা প্রকাশ্যে আনার পর আত্মহত্যার চেষ্টা করেন জনপ্রিয় গায়িকা। সেই ঘটনার পর থেকেই একের পর এক অভিযোগ উঠছে দেবলীনাদের সংসার নিয়ে। এবার এই বিষয়ে মুখ খুললেন দেবলীনার মা ও দিদি। মঙ্গলবার তাঁদের করা লাইভে উঠে এল একের পর এক বিস্ফোরক দাবি, যেখানে বারবার সামনে আসছে দেবলীনাদের দাম্পত্য জীবনের ভয়াবহ দিক এবং স্বামী প্রবাহ নন্দীর ভূমিকা।

লাইভে দেবলীনার দিদি জানান, তাঁর বোন দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতনের শিকার। একসময় নিয়মিত চন্দননগরে যেতেন দেবলীনা, কিন্তু পরে শ্বশুরবাড়ি থেকে তাঁকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনার দিন আত্মহত্যার চেষ্টা করার ঠিক দশ মিনিট আগেও দেবলীনার সঙ্গে প্রবাহর তীব্র কথা কাটাকাটি হয়েছিল। প্রবাহ নাকি বলেছিলেন, দেবলীনাদের মায়ের উপস্থিতি নিয়ে তাঁর সমস্যা রয়েছে। সেই সময় দেবলীনা সমাধানের চেষ্টা করলেও কোনও উত্তর দেননি প্রবাহ। তার পরই ঘটে যায় ভয়াবহ ঘটনা।

দেবলীনাদের দাবি অনুযায়ী, হাসপাতালে ভর্তি থাকার পরেও মানসিক ভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন গায়িকা। দেবলীনাদের দিদি বলেন, দেবলীনা এখনও ট্রোমার মধ্যে রয়েছেন। বারবার বলছেন, স্বামী একবারও তাঁর খোঁজ নেননি। ফোন বা মেসেজ কিছুই করেননি প্রবাহ। তাঁদের কাছে নাকি প্রমাণ রয়েছে যে প্রবাহ স্বাভাবিক জীবনযাপন করছেন, খাবার অর্ডার করছেন, কিন্তু হাসপাতালে থাকা স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন না। এই পরিস্থিতিতে হাসপাতালে থাকাকালীন তিনবার আত্মহত্যার চেষ্টা করেছেন দেবলীনা।

অন্যদিকে, দেবলীনা নাকি প্রবাহর চাকরি ও অর্থের জন্য বিয়ে করেছেন এমন অভিযোগের কড়া জবাব দেন তাঁর দিদি। তিনি স্পষ্ট জানান, সংসারের বেশির ভাগ খরচই দেবলীনা চালাতেন। প্রবাহর প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে মাসিক খরচ সবটাই দিতেন তাঁর বোন। এমনকি প্রবাহর ইনারও দেবলীনা কিনে দিয়েছেন বলে দাবি। তাই অর্থের লোভে বিয়ের প্রশ্নই ওঠে না বলেই তাঁদের সাফ বক্তব্য।

আরও পড়ুনঃ সমাজ মাধ্যমে প্রথম পরিচয়! ইনস্টাগ্রাম থেকেই প্রেমের সূত্রপাত।! মানুষরূপী অমানুষটাকে সেদিন চিনতে পারেননি গায়িকা দেবলীনা! কে এই প্রবাহ নন্দী? উঠে এলো অজানা তথ্য!

সবচেয়ে আশ্চর্যের বিষয়, এত কিছুর পরেও প্রবাহর প্রতি দেবলীনাদের ভালোবাসা নাকি অটুট। পরিবারের দাবি, এখনও যদি প্রবাহ এসে দেবলীনাদের খোঁজ নেন এবং ফিরতে বলেন, তাহলে তিনি ফিরে যেতে প্রস্তুত। দেবলীনাদের মা বলেন, তিনি কখনও চাননি মেয়ের সংসার ভাঙুক। জামাই নয়, ছেলের মতো করে প্রবাহকে গ্রহণ করেছিলেন। কিন্তু পরিস্থিতি যে এতটা ভয়াবহ হবে, তা তিনি কল্পনাও করতে পারেননি। এই ঘটনায় এখন গোটা টলিপাড়া স্তব্ধ।

Back to top button