সমাজ মাধ্যমে প্রথম পরিচয়! ইনস্টাগ্রাম থেকেই প্রেমের সূত্রপাত।! মানুষরূপী অমানুষটাকে সেদিন চিনতে পারেননি গায়িকা দেবলীনা! কে এই প্রবাহ নন্দী? উঠে এলো অজানা তথ্য!

গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই নাম ঘুরপাক খাচ্ছে, দেবলীনা নন্দী। ফেসবুক লাইভে নিজের জীবনের গভীর যন্ত্রণার কথা প্রকাশ্যে আনার পর তাঁর আত্মহত্যার চেষ্টা সকলকে নাড়িয়ে দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বারবার উঠে এসেছে দেবলীনাদের দাম্পত্য জীবন এবং বিশেষ করে তাঁর স্বামী প্রবাহ নন্দীর নাম। কে এই প্রবাহ, কীভাবে শুরু হয়েছিল তাঁদের সম্পর্ক, তা জানতে আগ্রহ বেড়েছে অনুরাগীদের মধ্যেও।

নিজের একটি জন্মদিনের ভ্লগেই দেবলীনা একবার তাঁদের প্রেমকাহিনির শুরুটা ভাগ করে নিয়েছিলেন দর্শকদের সঙ্গে। গায়িকার কথায়, ফেসবুকে তাঁর অনুরাগীর সংখ্যা এত বেশি যে সেখানে সবার বার্তার উত্তর দেওয়া সম্ভব হয় না। তবে ইনস্টাগ্রামে যাঁরা তাঁকে শুভেচ্ছা জানান, তাঁদের অনেককেই তিনি রিপ্লাই করেন। সেই সূত্র ধরেই ইনস্টাগ্রামে কথোপকথনের শুরু প্রবাহর সঙ্গে, যা ধীরে ধীরে গড়িয়ে যায় ঘনিষ্ঠতায়।

২০২৩ সালে দেবলীনাদের জন্মদিনে এক গুণমুগ্ধ ভক্ত হিসেবে প্রবাহ তাঁকে শুভেচ্ছা জানান। গায়িকার কাছ থেকে উত্তর পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত হয়ে পড়েন তিনি। দেবলীনার কথায়, প্রবাহ তখন মেসেজে লিখেছিলেন, ও মাই গড তুমি আমাকে রিপ্লাই করলে। এরপর নিয়মিত কথা বলতে শুরু করেন দুজন। প্রবাহ নিজের বন্ধুদের দেবলীনাদের গান শোনাতেন, তাঁদের প্রশংসার কথাও গায়িকাকে জানাতেন। এমনকি প্রশিক্ষণের চাপ বা পরীক্ষার আগে দেবলীনাদের গান শুনেই নাকি মানসিক শান্তি পেতেন তিনি।

ওই ভ্লগেই প্রবাহ জানান, তখন তাঁর সদ্য ব্রেকআপ হয়েছিল। প্রথমে ভেবেছিলেন দেবলীনার মতো জনপ্রিয় শিল্পী তাঁকে পাত্তা দেবেন না। কিন্তু গায়িকার কাছ থেকে সাড়া পেয়ে তাঁর আত্মবিশ্বাস বেড়ে যায়। মজার ছলেই তিনি বলেন, তিনি কখনও বিয়ের কথা ভাবেননি। এমনকি বন্ধুরাও নাকি তাঁদের বিয়েতে এসে দেবলীনাকে সেই কথাই জানিয়েছিলেন। তবু সময়ের সঙ্গে সঙ্গে বন্ধুত্ব প্রেমে বদলে যায়।

আরও পড়ুনঃ আ’ত্মহত্যার নাটক? এমন প্রতিক্রিয়ায় মাকে পাশে নিয়ে মুখ খুললেন দিদি শর্মিষ্ঠা! ‘প্রবাহ বাড়িতে বসে জোমাটোয় অর্ডার করছে, আর ও ৭৮ টা ট্যাবলেট খেয়ে হাসপাতালে পড়ে…ঘরের বউকে তাড়িয়ে অবধি দিয়েছিল ওর শ্বশুর’

শেষ পর্যন্ত ২০২৪ সালে সাত পাকে বাঁধা পড়েন দেবলীনা ও প্রবাহ। সোশ্যাল মিডিয়ায় তাঁদের নানা ভিডিও দেখে মনে হয়েছিল, শ্বশুরবাড়ির সঙ্গে বেশ খুশিতেই ছিলেন গায়িকা। তবে দেবলীনাদের মায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে তৈরি হওয়া টানাপোড়েন নাকি মানতে পারেননি স্বামী ও পরিবারের কিছু সদস্য। সেই মানসিক চাপ, একাকিত্ব আর যন্ত্রণাই শেষ পর্যন্ত দেবলীনাদের জীবনে চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দেয় বলে মনে করছেন অনেকেই।

Back to top button