প্রতিবাদী মুখোশের আড়ালে নারী পা’চার! বিরাট ষড়যন্ত্রে সামিল দেবলীনা দত্ত!

বাংলার টেলিভিশন তথা চলচ্চিত্র জগতে (Bengali Film Industry) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন দেবলীনা দত্ত (Debolina Dutta)। দীর্ঘ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। একাধিক বাংলা ছবিতে অভিনয় করে দর্শকের মন খুব সহজেই জিতে নিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রী বরাবরই স্পষ্টবাদী এবং যুক্তিবাদী একজন নারী। স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতেই ভালোবাসেন বরাবর।

ইদানিংকালে বেশ কয়েকবার অভিনেত্রী খবরের শিরোনামে উঠে এসেছেন। আরজিকর কান্ডের জন্য বর্তমানে এখনো উত্তাল হয়ে আছে রাজ্য। এখনো ঘটনার সুবিচার হয়নি, মাসের পর মাস কেটে গেলো এখনো সাধারণ মানুষ সঠিক বিচার পাইনি। তিলোত্তমার মা-বাবা এখনো পায়নি তাদের মৃতা মেয়ের সুবিচার। সেই তিলোত্তমা কান্ডে একাধিকবার বিভিন্ন মিছিল সমাবেশে বেরিয়ে বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে মুখোমুখি হয়েছে দেবলীনা।

নারী পাচার চক্রের সঙ্গে যুক্ত অভিনেত্রী দেবলীনা দত্ত!

এসবের মাঝেই শোনা যাচ্ছে খুব শীঘ্রই আসছে অভিনেত্রীর নতুন ছবি। ছবির নাম ফাঁদ। বাংলা ছবিতে বর্তমানে ছবির ধরন পাল্টাচ্ছে। বদলাচ্ছে পরিচালকদের ছবির ধরন। রহস্যের সঙ্গে অ্যাকশন মিলিয়ে দেওয়া হচ্ছে। যা সত্যি না হলেও মিল রয়েছে বাস্তবের সঙ্গে। এইরকমই একধরনের টানটান উত্তেজনাপূর্ণ গল্প নিয়ে আসছেন পরিচালক অংশুমান চক্রবর্তী। সূত্রের খবর, তাঁর আগামী ছবির গল্পে থাকছে শিশু ও নারী পাচারচক্রের ছাপ।

Debolina Dutta

একজন সাধারণ নারী কীভাবে জড়িয়ে পড়বেন এই পাচারচক্রের সঙ্গে এবং শেষমেষ কীভাবে এই জাল কেটে বেরোবেন তিনি, সেই নিয়েই এগোবে গল্প। ছবির প্রেক্ষাপট কলকাতা ও মুম্বইকে কেন্দ্র করে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী দেবলীনা দত্তকে।

আরও পড়ুন: শেষ হাসিটা হাসল ইশা! পর্ণাকে বাঁচাতে গিয়ে মৃ’ত্যুর কোলে ঢলে পড়ল সৃজন!

ছবিতে টলি তারকাদের পাশাপাশি দেখা মিলবে বলি তারকাদেরও। ২০২৫-এর শুরুতে কলকাতা ও মুম্বইয়ে শুরু হবে শুটিং। এখনো ছবিতে অভিনেতা অভিনেত্রী নির্বাচনের কাজ চলছে। সেই কাজ শেষ হলেই শুরু হবে ছবির শুটিং।

Back to top button