শেষ হাসিটা হাসল ইশা! পর্ণাকে বাঁচাতে গিয়ে মৃ’ত্যুর কোলে ঢলে পড়ল সৃজন!

জি বাংলা (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক গুলোর মধ্যে প্রথমেই উঠে আসে ‘নিম ফুলের মধু’র (Neem Phuler Modhu) নাম। দীর্ঘ সময় ধরে চলা এই ধারাবাহিক দর্শকদের অত্যন্ত পছন্দের। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্র পর্ণার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী পল্লবী শর্মা (Pallabi Sharma) এবং পল্লবীর বিপরীতে সৃজনের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রুবেল দাস (Rubel Das)।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে পুঁটি পুলিশের কাছে সমস্ত সাক্ষ্য প্রমাণ দেয় ইশার বিরুদ্ধে। তখনই পুলিশ বেরিয়ে পড়ে ইশাকে গ্রেফতার করার জন্য। কিন্তু থানার একজন অফিসার যে ইশার হয়ে কাজ করে সে ফোনে সমস্ত খবর জানিয়ে দেয় এবং ইশা সাবধান হয়ে পালিয়ে যায় বাড়ি থেকে। কিন্তু ইশা পালিয়ে যাবার পর পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজতে থাকে বিভিন্ন জায়গায়, কিন্তু কোথাও খুঁজে পায় না। পর্ণাও বুঝতে পারে না ইশা কোথায় গা ঢাকা দিয়েছে। এরপরে ঠিক পর্ণা তার ভগবানের কৃপায় রাস্তা খুঁজে পায়। বাড়ি থেকে পালিয়ে গিয়ে ইশা একটা পোড়ো বাড়িতে গা ঢাকা দিয়েছিল। সেটা বুঝতে পেরেই পর্ণা ইশার জলে ইশাকেই ফাঁদে ফেলে।

Neem Phuler Modhu , Zee Bangla, Bengali serial, Serial, Bengali television, New Promo, নিম ফুলের মধু, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, নতুন প্রোমো

নিম ফুলের মধু আজকের পর্ব ১৬ নভেম্বর (Neem Phuler Modhu Today episode 16 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে ইশাকে কাঁদে ফেলে পুলিশের হাতে তুলে দেয় পর না ইহা তো বড় নাকি সমান হুমকি দিতে থাকে যে বর্ণনার উপর এই প্রতিশোধ সে নিয়ে ছাড়বে এরপরে পুলিশের গাড়িতে তোলার আগে ইশা পুলিশের সঙ্গে হাতাহাতি করে তাদের থেকে বন্ধুত্ব কেড়ে নিয়ে পর্ণার দিকে তাক করে তাকে গুলি তার দিকে গুলি চালাতে যায় কিন্তু সিজনের গায়ে গুলি লাগে তারপর পুলিশের গাড়ি করে নিয়ে যাওয়া হয় এবং সৃজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

সৃজনের জন্য প্রার্থনা করে পর্ণা

সৃজনের মা-বাবা, পিকলু, পুঁটি সবাই মিলে আসে হাসপাতালে। সৃজনকে আশঙ্কা জনক ভাবে হাসপাতালে ভর্তি করা হয়। গুলি খেয়ে সৃজনের অনেক রক্ত বেরিয়ে গিয়েছে তাই জন্য রক্ত দিতে হয় তাকে। পর্ণা এবং সৃজনের বাবা মিলে সৃজনকে রক্ত দেয়। ডাক্তার জানিয়ে দেয় সৃজনের অবস্থা খুবই খারাপ, তাই ভগবানের কাছে প্রার্থনা করতে। ডাক্তারের কথা শুনে তো সৃজনের মা পর্ণা সবাই কান্নাকাটি শুরু করে দেয়। পর্ণা ভগবানের কাছে বারবার প্রার্থনা করে সৃজনকে ভালো করে দেওয়ার জন্য।

আরও পড়ুন: পুজোর প্যান্ডেলেই প্রেমের সূত্রপাত! নায়িকার প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঋতব্রত!

এদিকে ইশাকে পরদিন কোর্টে তোলা হবে। ইশার উকিল এসে লড়বে, তাই জন্য অঙ্কিতা ম্যাডাম ফোন করে পর্ণাকে কোর্টে আসার জন্য অনুরোধ করে। কিন্তু পর্ণা কিছুতেই যেতে রাজি হয় না সৃজনকে ছেড়ে। তখন পর্ণাকে সবাই মিলে বোঝায়। পুঁটিও পর্ণাকে সাহস দেয় কোর্টে যাওয়ার জন্য, ইশাকে শাস্তি দেওয়ার জন্য। মেয়ের কথায় মনে জোর পায় পর্ণা। এবার দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button