অভিনেত্রীর বিস্ফোরক অভিযোগ জনপ্রিয় চিত্রনাট্যকারের বিরুদ্ধে, কুপ্রস্তাবে রাজি না হতেই বাদ পড়লেন সিনেমা থেকে

বাংলার একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি মডেল এবং অভিনেত্রী হলেন দর্শনা বণিক। তিনি প্রধানত বাংলা সিনেমাতে অভিনয় করেন। বাংলা সিনেমা ছাড়াও তিনি তেলেগু, হিন্দি, তামিল এবং বাংলাদেশী সিনেমাতেও অভিনয় করছেন। ২০০৯ সালে বাংলা সিরিয়াল দিয়ে অভিনয় জীবন শুরু করেন। তিনি তার অভিনয়ের দক্ষতা দেখিয়ে সারা ভারতে জনপ্রিয় হয়ে উঠেছেন। অভিনয় এর পাশাপাশি মডেল হিসেবেও তার সুখ্যাতি ছড়িয়ে পড়েছে জনসমাজে।
এবার তারই করা অভিযোগে উত্তপ্ত টেলিপাড়া। এপার বাংলার শিল্পীদের ওপার বাংলায় কাজের কথা আজ নতুন নয়। ইতোম্যেই জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পালের বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের বিপরীতে প্রিয়তমা সিনেমায় অভিনয়ের খবর তারই একটি প্রকৃষ্ট উদাহরণ। অভিনেত্রী দর্শনা বণিক নিজেও এর আগে কাজ করেছেন সেদেশে। তবে, এবার এক নজিরবিহীন ঘটনা। অভিনেত্রীকে কু-প্রস্তাব। নাকচ করতেই বাদ পড়লেন সিনেমা থেকে?
অভিনেত্রী বিস্ফোরক অভিযোগ এনেছেন বাংলাদেশের চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বিরুদ্ধে। লিপস্টিক নামক ছবিতে কাজ করার কথা ছিল তাঁর। কিন্তু, সেই ছবি থেকে না জানিয়েই বাদ দেওয়া হয়েছে অভিনেত্রীকে। তাঁর পরিবর্তে অভিনয় করবেন পূজা চেরী। কিন্তু, অভিনেত্রীর অভিযোগ তাঁকে কোনওরকম তথ্য না দিয়েই এই ঘটনা ঘটেছে। এমনকি বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।
বাংলাদেশের সেই চিত্রনাট্যকার এর বিরুদ্ধে এনেছেন গুরুতর অভিযোগ। অভিনেত্রীর কথায়, আমায় উনি অনৈতিক প্রস্তাব দেন। আমায় প্রযোজনা সংস্থার তরফে রিসোর্টে যাওয়ার কথা বলা হয়। আমি সেটিতে সরাসরি আপত্তি জানাই। তারপর থেকেই আমার সঙ্গে ওদের কোনও যোগাযোগ নেই। ফর্মালিটির খাতিরেও কিছু জানান নি তাঁরা। যদিও এহেন ঘটনা আশা করেননি অভিনেত্রী।
View this post on Instagram
দর্শনা এর আগেও সিয়াম আহমেদের সঙ্গে কাজ করেছিলেন ওপার বাংলায়। এবার, কাজের আগে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। অভিনেত্রীর দাবি একটাই, রিসোর্টে যেতে না চাওয়ার কারণেই কি তবে এই সিনেমা থেকে বাদ পড়েছেন তিনি? যদিও চিত্রনাট্যকার সমস্ত ঘটনাকে মজার ছলে বলা হিসেবেই উল্লেখ করেছেন।

