‘ভাগ্যিস অভিনয় ছেড়ে দিয়েছি….ঋজু না থাকলে আমি সেদিন বাঁচতাম না!’- অভিনেত্রীর প্রাণ বাঁচিয়েছিলেন ঋজু? তোমায় আমায় মিলের সেটে মরতে বসেছিলেন তিতাস! অভিনেতার পক্ষ নিয়ে মুখ খুললেন তিতাস ভৌমিক!

টেলিভিশনের পর্দায় (Bengali television) এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছেন। একটা সময় সেই অভিনেতা অভিনেত্রীরা টেলিভিশনের পর্দায় দাপিয়ে অভিনয় করলেও বর্তমান সময়ে আর তাদের দেখা যায় না নতুন কোন ধারাবাহিক বা ছবিতে। সেরকমই একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন তিতাস ভৌমিক (Titas Bhowmik)।

যিনি টেলিভিশনের পর্দায় একসময় দাপিয়ে কাজ করেছেন। এমনকি দেবের সঙ্গেও একাধিক ছবিতে তাকে দেখা গিয়েছে। বেশিরভাগ সময়তেই পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন ঠিকই, তবে সবকটি চরিত্রই দর্শকের মন ছুঁয়ে গিয়েছে। ভুলে যেওনা প্লিজ, ঘরে ফেরার গান, তারে আমি চোখে দেখনি-সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি।

তবে অভিনেত্রী সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন স্টার জলসার এক সময়কার জনপ্রিয় ধারাবাহিক তোমায় আমায় মিলে ধারাবাহিককে অভিনয় করে। গল্পের নায়িকা উষসীর জা কাকলি চরিত্রে অভিনয় করেছিলেন তিতাস। এই ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু তাও তার অভিনয় দর্শকমহলে ছড়িয়ে পড়েছিল সকলের মাঝে।

আর অভিনেত্রীর সাথে ওই একই ধারাবাহিককে অভিনয় করেছিলেন অভিনেতার ঋজু বিশ্বাস, যাকে নিয়ে এখন সারা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় কাণ্ড চলছে। এবারে ঋজু সম্পর্কেই মুখ খুললেন অভিনেত্রী। অভিনেত্রীর কথায় ‘ঋজু না থাকলে আমি প্রাণে বাঁচতাম না।’ কিন্তু হঠাৎ কেনো এমন বললেন অভিনেত্রী? কি হয়েছিল তার সাথে, কিভাবেই বা ঋজু তাকে বাঁচিয়েছিলেন?

অভিনেত্রী বলেন, ‘ঋজু তখন তোমায় আমায় মিলের নায়ক। আমি ধারাবাহিকে নায়কের বৌদি। একবার শুটিং করতে করতে প্রচণ্ড অ্যালার্জি। ওষুধ খেয়ে আমি বেহুঁশ। পরিচালক বলছেন, সুস্থ হয়ে তিতাস অভিনয় করবেন। সেই সময়ে ঋজু কড়া জবাব দিয়েছিল ধারাবাহিকের পরিচালককে, তিতাসকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন। ও আজ শুটিং করবে না। বদলে আমি, রুশা সারা রাত শুটিং করছি।’

আরও পড়ুনঃ ‘জি বাংলা আমাকে রান্নাঘর থেকে সরিয়ে দিয়েছে আমারই দোষে…’- নিজের দোষ স্বীকার করে নিলেন সুদীপা! ঠিক কি কারণে রান্নাঘর থেকে সরে যেতে হয়েছে তাকে? মুখ খুললেন প্রাক্তন সঞ্চালিকা!

অভিনয় না করার ক্ষেত্রে অভিনেত্রী জানিয়েছেন, ‘কটাক্ষের কারণে অভিনয় করব না, এমন নয়। প্রথমত, মা হওয়ার পর দেখলাম, সংসারের প্রতি বেশি মনোযোগী হয়ে পড়েছি। দ্বিতীয়ত, এমন চরিত্রও কেউ দেননি যা অভিনয়ের আগ্রহ জাগিয়ে তুলবে। ধারাবাহিকে সেই এক শাশুড়ি-বৌমার কূটকচালি। আমাকে খাবারে বিষ মেশাতে হবে— এই ধরনের চরিত্রে অভিনয়ের আর ইচ্ছা নেই।’ বর্তমানে অভিনয় জগৎ থেকে অনেকটাই দূরে সরে এসেছেন তিতাস। এখন স্বামীর সংসার এইসব নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি।

Back to top button