‘পায়ে ধরে ক্ষমা চাইতে হবে…’ শুটিং সেটে টানাপোড়েন! ফের বিতর্কে জর্জরিত জিতু কমল! কাজ থেকে বাদ পড়লেন অভিনেতা!

আবারও বিতর্কে জড়ালেন জিতু কমল (Jeetu Kamal)। এর আগেও এক ধারাবাহিকের সেটে তাঁর আচরণ নিয়ে অভিযোগ উঠেছিল। এবার নতুন করে সমস্যার মুখে পড়লেন ‘এরাও মানুষ দ্য সার্চ উইদিন’ ছবির শুটিং চলাকালীন। পরিচালকের অভিযোগ, প্রথম দিন থেকেই কাজ করতে অসুবিধা হচ্ছিল, যা শেষ দিকে আরও জটিল হয়ে ওঠে।

পরিচালক Sai Prakash Lahiri জানান, শুটিং শুরুর পর থেকেই অভিনেতার ব্যবহার নিয়ে ইউনিটের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছিল। স্পট বয় থেকে শুরু করে অন্যান্য কর্মীদের সঙ্গেও তাঁর আচরণ নিয়ে প্রশ্ন উঠেছিল। বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও সমস্যা কাটেনি বলে দাবি পরিচালকের।

শুটিং শেষ হওয়ার ঠিক আগে নতুন করে জটিলতা তৈরি হয়। অভিযোগ, নির্ধারিত সময়ের বেশি কাজ করতে রাজি ছিলেন না জীতু। এমনকি অতিরিক্ত সময় কাজ করলে আলাদা পারিশ্রমিক দাবি করেন তিনি। প্রযোজনা সংস্থার পক্ষে সেই শর্ত মানা সম্ভব হয়নি, ফলে শুটিং ব্যাহত হয়।

শেষ দিনের শুটিংয়েও পরিস্থিতি স্বাভাবিক ছিল না। অভিযোগ, সহ-অভিনেত্রী Srabanti Chatterjee না আসা পর্যন্ত তিনি মেকআপে বসতে চাননি। এতে কাজ দেরি হচ্ছিল বলে বারবার অনুরোধ করা হলেও তা মানেননি বলে দাবি ইউনিটের। পরিস্থিতি সামাল দিতে কথা বলতে গেলে আরও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ শুটিং-এর চাপে ছাড়তে হয়েছে কলেজ! বন্ধ হয়েছে পড়াশোনা! সব সামলে ফের নিলেন এডমিশন! জানেন কি নিয়ে পড়ছেন আরাত্রিকা মাইতি?

এই ঘটনার পর নির্মাতারা দ্রুত সিদ্ধান্ত নিয়ে জীতুকে ছবি থেকে বাদ দেন এবং তাঁর সঙ্গে করা চুক্তিও বাতিল করা হয়। ইতিমধ্যেই দেওয়া পারিশ্রমিক ফেরত চাওয়ার কথাও নোটিসে উল্লেখ রয়েছে। তবে এই বিষয়ে অভিনেতার প্রতিক্রিয়া জানা যায়নি, কারণ যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

Back to top button