পকেটে ছিল না টাকা! চপ ভেজেই চলত সংসার! রোজের ভাত জোটানোও হয়ে উঠেছিল দুর্বিষহ! কঠিন লড়াই পেরিয়ে আজ টলিউডের জনপ্রিয় অভিনেতা সুপ্রিয় দত্ত!

বিনোদন জগতের ঝলমলে সাফল্যের পিছনে অনেক শিল্পীর জীবনেই লুকিয়ে থাকে কঠিন সংগ্রামের গল্প। আজ যাঁকে বড় পর্দা এবং ছোট পর্দায় সাবলীল অভিনয়ের জন্য দর্শকরা ভালোবাসেন, তাঁর শৈশব কিন্তু কেটেছে চরম আর্থিক অনটনের মধ্যে। পরিবারের দায়িত্ব এবং অভাবের সঙ্গে লড়াই করেই ধীরে ধীরে এগিয়ে যেতে হয়েছে তাঁকে।
ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো হলেও সংসারের আর্থিক পরিস্থিতির কারণে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। প্রতিদিনের জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পরিবারের মুখে অন্ন তুলে দেওয়া। এমনও সময় এসেছে, যখন জীবিকা নির্বাহের জন্য তাঁকে চপ ভাজার দোকানেও কাজ করতে হয়েছে। সেই কঠিন সময়েও অভিনয়ের স্বপ্ন তিনি ছাড়েননি।
পরবর্তীতে কাজের খোঁজে কলকাতায় এসে থিয়েটারের সঙ্গে যুক্ত হন তিনি। মঞ্চে অভিনয় করতে করতেই তাঁর প্রতিভা ধীরে ধীরে নজরে আসে। থিয়েটারের অভিজ্ঞতা তাঁকে আত্মবিশ্বাস জোগায় এবং সেখান থেকেই বড় সুযোগের দরজা খুলতে শুরু করে। পরিচালকদের নজরে আসার পর তিনি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান।
এরপর একের পর এক ছবিতে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন তিনি। কখনও পারিবারিক চরিত্র, কখনও খলনায়ক, আবার কখনও হাস্যরসাত্মক ভূমিকায় দেখা গেছে তাঁকে। বড় পর্দার পাশাপাশি টেলিভিশনেও সমান জনপ্রিয়তা অর্জন করেন তিনি এবং দীর্ঘদিন ধরে অভিনয় জগতে নিজের জায়গা ধরে রেখেছেন।
আরও পড়ুনঃ ‘আজ ভালো তো কাল মন্দ, তাও থামেনি পথচলা!’ ‘কাজ না করে মানুষ থাকে কী করে!’ ‘আমার ভাগ্য ভীষণ ভালো…’ জীবনের চড়াই-উতরাই নিয়ে অকপট মাধবী মুখোপাধ্যায়!
উল্লেখ্য, এই অভিনেতা আর কেউ নন, টলিউডের পরিচিত মুখ সুপ্রিয় দত্ত। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির মাধ্যমে তিনি দর্শকদের নজরে আসেন। পরে ‘চ্যালেঞ্জ’, ‘সেদিন দেখা হয়েছিল’, ‘লে ছক্কা’ এবং ‘দুই পৃথিবী’-সহ একাধিক ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে তিনি বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশন জগতের অন্যতম পরিচিত অভিনেতা।

