‘গীতা বলে কিছু নেই, কুম্ভে ডুব দিলেই পাপ ধুয়ে যায় না…’- হিন্দু ধর্ম গ্রন্থকে অপমান চন্দন সেনের! দাবি নেটিজেনদের

বাংলার অভিনয় জগতের জনপ্রিয় একজন অভিনেতা হলেন চন্দন সেন (Chandan Sen)। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয়ের জগতের সঙ্গে যুক্ত রয়েছেন চন্দন সেন (Chandan Sen)। খুব অল্প বয়স থেকেই থিয়েটার, যাত্রাপালা ইত্যাদি করে এসেছেন। বিভিন্ন থিয়েটার দলের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে টেলিভিশনের পর্দার বিভিন্ন ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতাকে। ইতিমধ্যেই একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন অভিনেতা।

ইষ্টি কুটুম, আঁচল, ইচ্ছে নদী, কুসুমদোলা, অন্দরমহল, শ্রীময়ী, খড়কুটো, গুড্ডি, এক্কা দোক্কা, জল থৈ থৈ ভালবাসার মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। তবে এই জায়গায় আসার আগে অনেক বাধা পেরোতে হয়েছে অভিনেতাকে।

বর্তমানে আমরা অভিনেতাকে দেখতে পাচ্ছি স্টার জলসার আরেকটি নতুন ধারাবাহিক চিরসখাতে অভিনয় করতে। বর্তমানে নিজের ধারাবাহিক আর থিয়েটার জগত নিয়েই ব্যস্ত রয়েছেন অভিনেতা। অভিনেতার পাশাপাশি একজন অত্যন্ত ভালো মনের মানুষ অভিনেতা। সত্যি কথা বলতে কখনো পিছপা হন না। অনেক সময় কড়া সত্যি কথা বলার কারনে বিদ্রুপের কারণও হয়েছেন। কটাক্ষের মুখে পড়েছেন, কিন্তু পিছিয়ে পড়েননি।

Chandan Sen shared the story of ups and downs of life

সম্প্রতি আবার এক সাক্ষাৎকারে বেফাঁস মন্তব্যের কারণে দর্শকদের ক্ষোভের মুখে পড়েছেন অভিনেতা। অভিনেতার থেকে এমন বক্তব্য আশা করেননি নেটিজেনরা। অনেকের দাবি হিন্দু ধর্মের উপর আঘাত করেছেন অভিনেতা। হিন্দু ধর্মকে ছোট করেছেন। কিন্তু অভিনেতা একেবারেই তেমন কিছু বলতে চাননি, যা দর্শক ভাবছেন। তিনি শুধুমাত্র সত্যিটুকু তুলে ধরেছেন।

আরও পড়ুনঃ প্রকাশ্যে পরশুরামের আসল পরিচয়! সন্তানের প্রাণ বাঁচাতে কঠিন পদক্ষেপ নিল পরশুরাম! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব

কি এমন বলেছেন অভিনেতা! সাক্ষাৎকার অভিনেতা বলেছেন, ‘গীতাতে কোথাও লেখা নেই কুম্ভ স্নানে গেলে পাপ ধোয়া যায় বা গঙ্গা স্নানে গেলে পাপমুক্ত হওয়া যায়। শ্রীকৃষ্ণ সবসময় বলেছেন আমি কারো পাপের ভাগীদার হবো না, কারো পূণ্যেরও ভাগীদার হতে চাই না। এই জন্মের পাপের প্রায়শ্চিত্ত এই জন্মেই করতে হবে। তার ফল এই জন্মেই পেতে হবে। কোথাও স্নান করলে পাপ মুক্ত হওয়া যায় না। গীতাতে এমন কোন কথাই লেখা নেই।’

Back to top button