প্রকাশ্যে পরশুরামের আসল পরিচয়! সন্তানের প্রাণ বাঁচাতে কঠিন পদক্ষেপ নিল পরশুরাম! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব

স্টার জলসার (Star Jalsha) পর্দায় নতুন শুরু হাওয়া ধারাবাহিক গুলির মধ্যে একটি হল পরশুরাম (Parshuram)। বেশ কয়েক সপ্তাহ হল ধারাবাহিকটি শুরু হয়েছে টেলিভিশনের পর্দায়। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha) এবং অভিনেতা ইন্দ্রজিৎ বসু (Indrajit Bose) এই ধারাবাহিকের হাত ধরে ইন্দ্রজিৎকে বহু বছর পর আমরা টেলিভিশনের পর্দায় দেখতে পেয়েছি। মাঝে ছোটখাট কিছু কাজ করলেও ইন্দ্রজিৎকে প্রথম সকলে চিনেছিলেন জি বাংলার রাশি ধারাবাহিকের মাধ্যমে।
পরশুরাম ধারাবাহিকটি শুরুর দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচ্ছে। চলতি সপ্তাহে তো টিআরপি টপার হয়েছে ধারাবাহিকটি। সকলকে ছাপিয়ে একেবারে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে দর্শকদের কাছে। যেটা একেবারেই অবিশ্বাস্য ছিল। তবে ধারাবাহিকের গল্প এবং তৃণা ইন্দ্রজিতের জুটি একটু একটু করে দর্শকদের মন জিতে নিচ্ছে।

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে কিভাবে তটিনীদের বাড়িতে আসে তার ছেলে মেয়ের স্কুলের প্রিন্সিপাল। তিনি এসে বলেন তাদের স্কুলে ইতিমধ্যেই এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাই তাদের দুটির ছেলে মেয়েকে স্কুল থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু প্রিন্সিপাল জানান তটিনী যেভাবে সাহস নিয়ে লড়াই করছে আর কেউ তার পাশে না থাকলেও তিনি তটিনীর পাশে আছেন। এরইমধ্যে তটিনী লাট্টুকে দোকানে পাঠায় চিনি আনার জন্য। আর তখনই তটিনীদের ভয় দেখানোর জন্য কতগুলো গুণ্ডা লাট্টুকে তুলে নিয়ে যেতে আসে। এই খবর পেয়েই পরশুরাম সঙ্গে সঙ্গে ছুটে যায় ছেলেকে বাঁচাতে। তারপর সেখান গিয়ে লাট্টুকে উদ্ধার করে আর যাওয়ার আগে ওই গুন্ডাদের পায়ে গুলি করে যায়।
আরও পড়ুনঃ কেটে গেল ভুল বুঝাবুঝির মেঘ! দূরত্ব সরিয়ে কাছাকাছি নতুন কমলিনী! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব
এদিকে লাট্টুকে যে কিডন্যাপ করা হয়েছে সেই খবর জানতে পারে তার মামাবাড়ির লোকজন। লাট্টুর মাসি একজন উকিল সে আসে তটিনীর সাথে দেখা করতে। তটিনীকে বলে কর্ণ চ্যাটার্জির বিরুদ্ধে থানায় যেতে। কিন্তু তটিনীর কাছে কোনো প্রমাণ না থাকায় সাহায্য করতে পারে না তটিনী। এদিকে লাট্টু তো পরশুরামের মুখ দেখেছে সবাই মিলে তাই লাট্টুকে পরশুরাম কেমন দেখতে সেটা জানতে চায়, কিন্তু লাট্টু খুব বুদ্ধি করে প্রশ্নের উত্তর দেয়।
এদিকে পরশুরাম কর্ণকে ফোন করে হুমকি দেয়। আর বলে নিজেকে আর নিজের পরিবারকে সামলে রাখতে নাহলে তার ছেলে কে গুলি করে দেওয়া হবে। কর্ণ তো পরশুরামের এই হুমকিতে ভয় পেয়ে যায়। তারপরই নিজের ছেলের সাথে জেলে দেখা করতে যায়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

