সঞ্চালনার পাশাপাশি এবার ধারাবাহিকের পর্দায় বিশ্বনাথ বসু! গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চরিত্রে দেখা যাবে অভিনেতাকে? দর্শকদের জন্য থাকছে দুর্ধর্ষ চমক!

অভিনেতা বিশ্বনাথ বসু ছোটপর্দা, বড়পর্দা এবং ওটিটি প্ল্যাটফর্মে সমানভাবে কাজ করে চলেছেন। সম্প্রতি তাঁকে ‘শ্রীমান ভগবান দাস’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। পাশাপাশি এখন তিনি একটি জনপ্রিয় রান্নার অনুষ্ঠানের সঞ্চালনাও করছেন। এর মধ্যেই তাঁর অনুরাগীদের জন্য এসেছে আরও একটি নতুন সুখবর।
খুব শিগগিরই জি বাংলার নতুন ধারাবাহিক ‘সতীপীঠ কালীঘাট’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে বিশ্বনাথ বসুকে। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রথম প্রোমো প্রকাশ্যে এসেছে। সেই ঝলক দেখে বোঝা যাচ্ছে, দীর্ঘদিন পর আবার পৌরাণিক কাহিনিকে কেন্দ্র করে নতুন গল্প নিয়ে দর্শকদের সামনে আসছে এই সিরিয়াল।
যদিও এখনও পর্যন্ত চ্যানেলের পক্ষ থেকে ধারাবাহিকের সম্পূর্ণ শিল্পী তালিকা প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সূত্রের দাবি, এই ধারাবাহিকে রাজা বসন্ত রায়ের চরিত্রে অভিনয় করতে পারেন বিশ্বনাথ বসু। ইতিহাসের গুরুত্বপূর্ণ এই চরিত্রকে ঘিরেই গল্পের একটি বড় অংশ এগোবে বলে মনে করা হচ্ছে।
ইতিহাস অনুযায়ী, ষোড়শ শতকের মাঝামাঝি সময়ে যশোরের রাজা প্রতাপাদিত্যের কাকা রাজা বসন্ত রায় কালীঘাটে প্রথম মন্দির নির্মাণের উদ্যোগ নেন। যদিও তিনি সেই কাজ সম্পূর্ণ করতে পারেননি। পরে ১৮০৯ সালে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পৃষ্ঠপোষকতায় গঙ্গার তীরে বর্তমান কালীঘাট মন্দির প্রতিষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ সব শেষ! স্ত্রীকে হারিয়ে পাগলপ্রায় ঋষি! উজির ভয়ঙ্কর পরিণতিতে স্তব্ধ নিশা! প্রাণের চেয়েও প্রিয় বোনকে হারিয়ে ফেলল সে!
পৌরাণিক কাহিনি নির্ভর হওয়ায় এই ধারাবাহিকে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে বলে জানা যাচ্ছে। এছাড়া মা কালীর চরিত্রে এক নতুন মুখকে দেখা যেতে পারে। ইতিমধ্যেই প্রোমোর শুটিং শেষ হয়েছে এবং খুব শিগগিরই নতুন প্রোমো প্রকাশ করা হবে। সেই ঝলক সামনে এলে ধারাবাহিকের আরও অভিনেতা অভিনেত্রীর নামও স্পষ্ট হয়ে যাবে।

