সব শেষ! স্ত্রীকে হারিয়ে পাগলপ্রায় ঋষি! উজির ভয়ঙ্কর পরিণতিতে স্তব্ধ নিশা! প্রাণের চেয়েও প্রিয় বোনকে হারিয়ে ফেলল সে!

জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় এবং চর্চিত ধারাবাহিক হলো ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta)। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, উজিকে একটি অন্ধকার ঘরের ভেতর চেয়ারে হাত-পা শক্ত করে বেঁধে আটকে রাখা হয়েছে। শুধু তাই নয়, তার মুখও কাপড়ে বেঁধে দেওয়া হয়েছে যাতে সে চিৎকার করে কাউকে সাহায্যের জন্য ডাকতে না পারে। উজির এই অসহায় অবস্থার সুযোগ নিয়ে ঠিক সেই ঘরের বাইরেই নিশা এবং ভানু মিলে একটি মারাত্মক টাইম বোম সেট করতে ব্যস্ত। তাদের ঠান্ডা মাথার এই নৃশংসতা দেখে এটুকু পরিষ্কার যে, পুরো পরিকল্পনাটি অনেক আগে থেকেই নিখুঁতভাবে সাজানো হয়েছিল।

এই প্রোমোটি দেখার পর দর্শকদের মনে কৌতুহল এখন তুঙ্গে। কারণ এবার উজির সামনে কেবল সায়ন্তন বা নিশার মতো শক্তিশালী শত্রুরাই নয়, বরং টিকটিক করতে থাকা সময় নিজেই এক মরণ-চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এরপর ঠিক সময় বোম ব্লাস্ট হয়। ওদিকে নিশা উজির কিডন্যাপ হওয়ার খবর পায়। তারপর বোম ব্লাস্টের খবর পেয়ে ঋষি ও জিৎ ছুটে যায় সেখানে।

বিধ্বংসী সেই বিস্ফোরণের পর চারিদিকের ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার হয় উজির ব্যবহৃত কিছু গয়না। সেই চেনা গয়নাগুলো হাতে পাওয়া মাত্রই জিতের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। সে এতটাই বড়সড় মানসিক ধাক্কা খায় যে কী বলবে, কীভাবে এই নির্মম সত্যকে মেনে নেবে, তা কিছুতেই বুঝতে পারে না।

আগামী পর্বে দেখা যাবে, উজির কোনো খোঁজ না পেয়ে ঋষি একেবারে ভেঙে পড়ে। সে বারবার জিৎকে জিজ্ঞেস করতে থাকে, “বলুন না, উজির কিছু হয়নি… ও আগেই ওখান থেকে বেরিয়ে গিয়েছিল, তাই তো?” কথাগুলো বলতে বলতেই নিজের আবেগকে আর সামলাতে পারে না ঋষি সে চরম কান্নায় ভেঙে পড়ে।

আরও পড়ুনঃ কোনো বি’ষাক্ত পোকার কা’মড় নয়! রাজেশ শর্মার অসুস্থতার জন্য দায়ী অন্য কিছু? জল্পনায় ইতি টেনে সামনে এলো আসল কারণ!

অন্যদিকে বোনের চিন্তায় ও নিজের করা ষড়যন্ত্রের এই ভয়ঙ্কর পরিণতি দেখে নিশাও একেবারে স্তব্ধ হয়ে যায়। জিৎ তাকে ধরে থানায় নিয়ে যায়, কিন্তু নিশার মুখে তখন আর কোনো কথা নেই—শুধু নীরবে চোখের জল ঝরতে থাকে। এমনকি বাইরে দাঁড়িয়ে ভানুকেও এই চরম পরিণতির জন্য কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

Back to top button