Breaking: বিনোদন জগতে বিরাট দুঃসংবাদ! আগামীকাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে বাংলা ধারাবাহিকের শুটিং!

বিগত কয়েকদিন ধরেই টলিপাড়ায় চর্চায় রয়েছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। কারণ তাঁর উপর একটি নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবে গত শুক্রবারই খবর মেলে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ডিরেক্টরস গিল্ড। শুধু তাই নয়, এই সংবাদটিতে শীলমোহর দিয়েছিলেন ডিরেক্টরস গিল্ড সংগঠনের সম্পাদক সুদেষ্ণা রায়। শুক্রবার দুপুরে ডিরেক্টরস গিল্ডের বৈঠকে বিধায়ক-প্রযোজক-পরিচালোকরা রাহুল মুখোপাধ্যায়ের ৩ মাসের কর্মবিরতি থেকে তাঁকে অব্যাহতি করার অনুরোধ জানান। ডিরেক্টরস গিল্ড থেকেও বলা হয়, রাহুল ফের পরিচালক হিসাবে কাজ করতে পারবেন। এসভিএফ প্রযোজনা সংস্থার পুজোর ছবির পরিচালক হিসেবে দেখা যাবে তাকে। কিন্তু সমস্যাটা হয় অন্য জায়গায়। ফেডারেশন থেকে ডিরেক্টরস গিল্ডের বৈঠকে হওয়া সিদ্ধান্তকে মান্যতা দেয়না।

অর্থাৎ ডিরেক্টরস গিল্ড অব্যাহতি দিলেও রাহুলকে ছাড়পত্র দ্যায় না ফেডারেশন। শুক্রবার সন্ধ্যেবেলায় এই একই প্রসঙ্গে আরো একটি বৈঠকের আয়োজন করেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। এই প্রসঙ্গে তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন “পরিচালক হিসাবে নয়, কার্যনির্বাহী প্রযোজক হিসাবে তিনি এসভএফ-এর পুজোর ছবির কাজে যুক্ত থাকবেন।” স্বরূপ বিশ্বাস এও জানান, “শনিবারই রাহুলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নিয়ে ফের সাংবাদিক বৈঠক করবেন তাঁরা। তাঁদের সাফ কথা, রাহুল অনৈতিক কাজ করেছেন বলেই শাস্তি হিসাবে তাঁর উপর ৩ মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।”

তবে শনিবার সুটিং ফ্লোরে আসতেই শুরু হয়ে যায় নতুন বিপত্তি। সেই দিন সবাই অর্থাৎ কলা কুশলীরা উপস্থিত থাকলেও কাজে আসেনা টেকনিশিয়ানরা। ফলস্বরূপ শুটিং করা অসম্ভব হয়ে পড়ে।টেকনিশিয়ানদের অনুপস্থিতি দেখে ঘটনাস্থলে গিয়ে পৌঁছান দেব, রাজ চক্রবর্তী, শ্রীকান্ত মোহতা, সৃজিত মুখোপাধ্যায়, মানসী সিনহা সহ সিরিয়াল এবং ওয়েব সিরিজের একাধিক পরিচালকরা।

আরও পড়ুন: শেষমেশ মিটলো ভুল বোঝাবুঝি! সুধার কাছে ক্ষমা চেয়ে তার সাথে রোমান্সে মাতলো তেজ!

প্রসঙ্গে পরিচালক রাজ চক্রবর্তী বলেছেন “টেকনিশিয়ানরা জানিয়েছেন রাহুল ডিরেক্টর হিসেবে ফ্লোরে গেল কোন টেকনিশিয়ানরা ফ্লোরে আসবেন না।” তখন থেকেই বেশ ধাঁধার সৃষ্টি হয় প্রত্যেকের মনে। তবে কি এবার সত্যি সত্যিই বন্ধ হয়ে যাবে সমস্ত সিরিয়াল সিনেমার শুটিং? এই প্রসঙ্গে ডাইরেক্টরস গিল্ডের তরফ থেকে জানানো হয়েছে, যেভাবে ফেডারেশন অসহযোগিতা করছে তাতে পরিচালকসহ কলাকুশলী প্রত্যেকেই অসম্মানিত হয়েছেন। তাই যতক্ষণ না ফেডারেশন এর নিষ্পত্তি ঘটাচ্ছে ততক্ষণ অবধি তারাও সহযোগিতাপূর্ণ আচরণ করতে পারবেন না।

তবে কি বন্ধ হয়ে যাচ্ছে সমস্ত শুটিং?

শুটিং বন্ধ রাখার পক্ষে বেশিরভাগ পরিচালক সম্মতি জানিয়েছেন। প্রায় ২০০ জনের বেশি পরিচালক আগামীকাল থেকে শুটিং বন্ধ রাখছেন। কিন্তু বাংলা ধারাবাহিকের শুটিং তো খুব বেশিদিন বন্ধ রাখা যাবে না। কীভাবে সম্প্রচারিত হবে বাংলার মেগা সিরিয়াল? DIRECTORS’ ASSOCIATION OF EASTERN INDIA অর্থাৎ DAEI থেকে বিজ্ঞপ্তি জারি করে এইবার এর মীমাংসা করা হলো। অধিকাংশ পরিচালক সদস্যদের মতামতকে গুরুত্ব দিয়ে সংগঠনের কার্যকরী সমিতি আগামীকাল অর্থাৎ ২৯ জুলাই ২০২৪ থেকে বাংলা ভাষার সমস্ত শুটিং ফ্লোরের সদস্যদের না আসার বিজ্ঞপ্তি জারি করেছেন। অর্থাৎ যতদিন না সুষ্ঠু কোন সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত সব কিছু বন্ধ থাকবে। তবে বাংলা ভাষা ছাড়া অন্য ভাষার ক্ষেত্রে কোন সমস্যা হবে না।

Back to top button