শেষমেশ মিটলো ভুল বোঝাবুঝি! সুধার কাছে ক্ষমা চেয়ে তার সাথে রোমান্সে মাতলো তেজ!

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ (Shubho Bibaho)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছে দর্শকদের। তবে পর্দায় সুধা আর তেজের চরিত্রে যথাক্রমে সোনামনি সাহা (Sonamoni Saha) এবং হানি বাফনার (Honey Bafna) দুর্দান্ত অভিনয় ভীষণ পছন্দ করছেন দর্শকরা। ফলস্বরূপ কথা, গীতাকে পিছনে ফেলে তরতরিয়ে বাড়ছে শুভ বিবাহর টিআরপি। বর্তমানে তেজ আর সুধার বিয়ে নিয়েই জমে উঠেছে ধারাবাহিকের গল্প।
সুধা ডিভোর্সি জানার পর থেকেই সুধার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তেজ। বসু মল্লিক পরিবারের মান-সম্মান রক্ষা করার জন্য সুধাকে বিয়ে করলেও সুধাকে স্ত্রী হিসেবে মেনে নিয়ে পারেনি তেজ। আর এদিকে সুধার সত্যিটা জেনে যাওয়ার পর থেকেই নতুন ফন্দি এঁটেছে ইমন। তেজ সুধাকে বিয়ে করছে সেকথা একেবারেই মেনে নিতে পারছে না সে। আর তাই নানান ছলে তেজকে সুধার থেকে আলাদা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইমন।
শুভ বিবাহ আজকের পর্ব ২৮ জুলাই (Shubho Bibaho Today Episode 28 July)
ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা যাচ্ছে বাড়ির বাইরে গেছে ঠাম্মি আর সেই সুযোগেই তেজ আর সুধাকে আলাদা করার জব্বর প্ল্যান করেছে ত্বরিতা আর ইমন। যদিও ঠাম্মি যে আজকেই ফিরছেন সেকথা কেউকেই জানাননি তিনি। এদিকে সন্ধ্যা হতেই শুরু হয়ে যায় বৌভাতের অনুষ্ঠান। আলোয় ঝলমল করে উঠে বসু মল্লিক বাড়ি। চলে আসে সুধার বাপের বাড়ির লোকজন। যদিও সুধার মায়ের তেজের ব্যবহার বিশেষ ভালো লাগেনি।
আরো পড়ুন: স্টার জলসার পর্দায় আসছে মহিষাসুরমর্দিনী! চিন্ময়ী রূপে আসছেন টলি কুইন?
তিনি সুধাকে জিজ্ঞাসা করেন এই বিষয়ে। তবে বিয়ের পরেরদিনই মেয়ের সংসার আগুন লেগেছে জানতে পারলে ভীষণ ভেঙে পড়বেন তিনি, এই ভেবেই চুপ করে যায় সুধা। তখনই স্ক্রিনে তেজ আর সুধার কথপোকথনের ভিডিও চালিয়ে দেয় ইমন। স্ক্রিনে ভিডিওটা দেখেই চমকে যায় তেজ। ইমন তাকে বলে রাত ১১টায় তার সঙ্গে দেখা করতে। পরিবার মান-সম্মান বাঁচাতে রাজি হয়ে যায় তেজ। এরপরই শেষ হয় বৌভাতের অনুষ্ঠান। বাড়ি ফিরে যান সুধার পরিবারের সদস্যরা।
সুধার কাছে ক্ষমা চাইল তেজ
বৌভাতের অনুষ্ঠান শেষ হওয়ার পরই সুধাকে তেজের ঘরে দিয়ে আসেন তেজের দিদি। এরপরই সুধা দেখে তেজ এসেছে তার কাছে ক্ষমা চাইছে। সুধাও ক্ষমা করে দেয় তেজকে। এরপরই সুধাকে ভালোবেসে কাছে টেনে নেয় তেজ। কিন্তু তারপরই ঘুম ভেঙে যায় সুধার। সে বুঝতে পারে পুরোটাই সে স্বপ্ন দেখছিল। কিন্তু তেজ কোথায়? সেটা এখনও বুঝে উঠতে পারছে না সুধা। এদিকে দেখা যায় তেজ চলে গেছে ইমনের সঙ্গে দেখা করতে। তেজকে দেখেই জড়িয়ে ধরে ইমন। তেজ বারবার চেষ্টা করতে থাকে চলে যাওয়ার কিন্তু সে অপারক। তবে কি সুধা বৈবাহিক জীবন শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে? জানতে হলে দেখতে থাকুন শুভ বিবাহ।

