‘২১ বছর বয়সেই মায়ের চরিত্রে অভিনয় করেছি…সবসময় হয় শাশুড়ি নয় বৌদি, আবার কখন কাকিমা’ ‘আমি নাকি খুব লোভী বাজে অভিনেতা…’ মনের মত চরিত্র না পাওয়ায় আক্ষেপ! খারাপ লাগা ফুটে উঠলো অভিনেত্রী আভেরীর কন্ঠে!

টলিউডের (Tollywodd) বর্তমান প্রজন্মের পরিচিত মুখ আভেরী সিংহ রায় (Avery Singha Roy)। ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্রই তাঁর সাবলীল উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। তবে সম্প্রতি ‘খানিকটা প্রেমের মত’ সিরিজের মাধ্যমে তিনি এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন। দীর্ঘ অভিনয় জীবনে এই প্রথম তিনি নিজের বয়সের সাথে মানানসই একটি কেন্দ্রীয় রোমান্টিক চরিত্রে অভিনয় করছেন।

আভেরী এক সাক্ষাৎকারে জানান, তাঁর ক্যারিয়ারের শুরুর দিকেই তাঁকে তাঁর বয়সের চেয়ে অনেক বড় চরিত্রে অভিনয় করতে হয়েছিল। মাত্র ২১ বছর বয়সেই তিনি মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন, যেখানে তাঁর পর্দার ছেলে ছিল তাঁর চেয়ে বয়সে বড়। শাশুড়ি, নয় বৌদি, এমনকি নায়িকার কাকিমার মতো পার্শ্ব চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতাই ছিল তাঁর ঝুলিতে। এমনকি মঞ্চ নাটকে তিনি ৭৫ বছর বয়সি বৃদ্ধার চরিত্রেও সফলভাবে অভিনয় করেছেন। তবে ‘খানিকটা প্রেমের মত’ সিরিজে ‘শ্রেয়া’র চরিত্রে তিনি যেন নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন। আভেরীর কথায়, “শাশুড়ি, বৌদি অনেক হয়েছি, এই প্রথম কমবয়সি কোনো কেন্দ্রীয় চরিত্র পেলাম।”

ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় কলকাতার নেহেরু চিলড্রেনস মিউজিয়ামে রামপ্রসাদ বণিকের কাছে অভিনয়ের প্রশিক্ষণ শুরু করেন। অভিনয়ের পাশাপাশি তিনি ভরতনাট্যমেও দক্ষ এবং তনুশ্রী শঙ্করের কাছে নাচের তালিম নিয়েছেন। ২০১৬ সালে জনপ্রিয় সিরিয়াল ‘ভুতু’-তে অভিনয়ের মাধ্যমে পর্দায় অভিষেক। পরবর্তীতে ‘ফুলকি’ এবং ‘বিজয়িনী’-র মতো ধারাবাহিকে কাজ করেছেন। ২০২২ সালে ‘ভিঞ্চি ভারতী একাডেমি’-র মাধ্যমে ওটিটিতে প্রবেশ।

তথাকথিত ‘পারফেক্ট ফিগার’ বা গ্ল্যামারাস নায়িকার ছক ভেঙে আভেরী বরাবরই অভিনয় দক্ষতাকে প্রাধান্য দিয়েছেন। তিনি মনে করেন, চরিত্রে মিশে যাওয়াই একজন প্রকৃত অভিনেতার সার্থকতা। ‘আমার বস’ ছবিতে কিংবদন্তি অভিনেত্রী রাখি গুলজারের সঙ্গে কাজ করা তাঁর জীবনের অন্যতম বড় প্রাপ্তি। অন্যদিকে এই সিরিজে অভিনেত্রীর বিপরীতে অভিনয় করছেন রাহুল দেব বোস। ক্যারিয়ারের শুরুতে ভিলেন বা নেতিবাচক চরিত্রে অভিনয়ের পর এখন রোমান্টিক হিরো হিসেবে রাহুল নিজেকে প্রমাণ করছেন। তিনি নিজেকে একজন ‘লোভী’ অভিনেতা হিসেবে দাবি করেন, কারণ তিনি সবসময় ভালো চরিত্রের সন্ধানে থাকেন।

আরও পড়ুনঃ ‘অপছন্দের কাউকে বিয়ে করলে মেয়ের সঙ্গে যোগাযোগ থাকবে না…রেজিস্ট্রি হয়ে গেলে কোনও সম্পর্ক থাকবে না!’ বর্তমান সময়ের প্রেমে সংযমের অভাব? মেয়ের বিয়ে নিয়ে বি’স্ফোরক শতাব্দী রায়!

সিরিজটি কেবল একটি প্রেমের গল্প নয়, বরং এটি আভেরী সিংহ রায়ের জন্য নিজেকে নতুন করে প্রমাণ করার এক বড় সুযোগ। গতানুগতিক ‘দিদিমা-কাকিমা’র ইমেজ ভেঙে একজন রোমান্টিক নায়িকা হিসেবে তাঁর এই উত্তরণ টলিউডে তাঁর দীর্ঘমেয়াদী যাত্রারই ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে, রাহুলের পেশাদারিত্ব এবং পরিচালকের দর্শনের মিশেলে এই সিরিজটি দর্শকদের মনে কতটা গভীর ছাপ ফেলে, এখন সেটাই দেখার অপেক্ষা।

Back to top button