‘নাটক করে সমাজ পাল্টানোর মূর্খ বাসনা আমাকে বিপদে ফেলেছে!’ সাক্ষাৎকারে জমে থাকা রাগ উগরে দিলেন অরুণ ব্যানার্জি?

বহুবার বহু মানুষের কাছেই শোনা গিয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে জীবন অনিশ্চিত। টেলিভিশনের পর্দায় (Bengali television) এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছেন। একটা সময় সেই অভিনেতা অভিনেত্রীরা টেলিভিশনের পর্দায় দাপিয়ে অভিনয় করলেও বর্তমান সময়ে আর তাদের দেখা যায় না নতুন কোন ধারাবাহিক বা ছবিতে। সেরকমই একজন জনপ্রিয় অভিনেতা হলেন অরুণ ব্যানার্জি (Arun Banerjee)।
আগে টানা একসময় ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিনয় করেছেন। বেশিরভাগ সময় তাকে ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে সময়ের সাথে সাথে কাজের পরিমাণ কমেছে। এখন আর পর্দায় সব সময় দেখা যায় না অভিনেতাকে। বর্তমানে কাজের পরিমাণ অনেকটাই কমে গিয়েছে, সেই সাথেই টিভির পর্দায় তার উপস্থিতি এখন খুবই কম।
এক সময় পরিচয়, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, মালাবদল, প্রিয়তমা, নীল আকাশের চাঁদনী, সাগর কিনারে, শক্তি, দেবা, তান্ত্রিক, প্রতিদ্বন্দ্বী, লড়াই এর মত একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করেছে। টেলিভিশনের পর্দায় আলতা ফড়িং, বিন্নি ধানের খই, জয়ী এর মত একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে অভিনেতাকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছিলেন অভিনেতা। সেখানে থিয়েটার নাটক অভিনয় নিয়ে নিজের মনের কথা তুলে ধরেছেন তিনি। বর্তমানে টাকা ছাড়া যেমন কিছুই হয় না। অভিনয় করতে গেলেও টাকা, ফ্রেম ইত্যাদি সবার আগে প্রয়োজন আগেকার দিনে কিন্তু সেরকম ছিল না। অভিনেতা যে সময় থেকে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন তখন শুধু শিল্পকে প্রাধান্য দেওয়া হতো।
আরও পড়ুনঃ ‘আজ আমার সবুজ রঙের অ্যা হলো, সাদা রঙের হিসি হল…’- কিছু মানুষের জন্য সমাজটা আর সভ্য হতে পারছে না! সমাজ মাধ্যমের নোংরামি নিয়ে বিস্ফোরক চন্দন সেন!
সেই আক্ষেপের সুর শোনা গিয়েছিল অভিনেতার গলায়। অভিনেতা বলেন, ‘আগে আমরা যখন অভিনয় শিখেছি বা অভিনয় করার কথা ভেবেছি তখন অর্থের কথাটা মাথায় থাকতো না। তার কারণ তখন অর্থ ছিল না। তখন তো সিরিয়াল ছিল না সিনেমা ছিল। কিন্তু যখন আমরা গ্রুপ থিয়েটার করতাম তখন সবার মানসিকতা ছিল কমার্শিয়াল সিনেমায় যাবনা ওটা একটা বাজে দিক। একটা আদর্শ নিয়ে সমাজকে পাল্টে দেওয়ার একটা মূর্খ বাসনা নিয়ে মূর্খ বলছি তার কারণ থিয়েটার করে শুধুমাত্র সমাজ পাল্টানো যায় না। সেই সময় থেকে অভিনয় করতে এসেছি এবং অন্য পেশার সাথে যুক্ত হবো না আর অর্থের কথা না ভেবেই যে ঝাঁপিয়ে পড়তাম সেটার ফল অনেক ক্ষেত্রে খুব খারাপ হতো।’

