‘আজ আমার সবুজ রঙের অ্যা হলো, সাদা রঙের হিসি হল…’- কিছু মানুষের জন্য সমাজটা আর সভ্য হতে পারছে না! সমাজ মাধ্যমের নোংরামি নিয়ে বিস্ফোরক চন্দন সেন!

বাংলার অভিনয় জগতের জনপ্রিয় একজন অভিনেতা হলেন চন্দন সেন (Chandan Sen)। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয়ের জগতের সঙ্গে যুক্ত রয়েছেন চন্দন সেন (Chandan Sen)। খুব অল্প বয়স থেকেই থিয়েটার, যাত্রাপালা ইত্যাদি করে এসেছেন। বিভিন্ন থিয়েটার দলের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে টেলিভিশনের পর্দার বিভিন্ন ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতাকে। ইতিমধ্যেই একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন অভিনেতা।

ইষ্টি কুটুম, আঁচল, ইচ্ছে নদী, কুসুমদোলা, অন্দরমহল, শ্রীময়ী, খড়কুটো, গুড্ডি, এক্কা দোক্কা, জল থৈ থৈ ভালবাসার মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। তবে এই জায়গায় আসার আগে অনেক বাধা পেরোতে হয়েছে অভিনেতাকে। বর্তমানে আমরা অভিনেতাকে দেখতে পাচ্ছি স্টার জলসার আরেকটি নতুন ধারাবাহিক চিরসখাতে অভিনয় করতে।

নিজের ধারাবাহিক আর থিয়েটার জগত নিয়েই ব্যস্ত রয়েছেন অভিনেতা। অভিনেতার পাশাপাশি একজন অত্যন্ত ভালো মনের মানুষ অভিনেতা। সত্যি কথা বলতে কখনো পিছপা হন না। অনেক সময় কড়া সত্যি কথা বলার কারনে বিদ্রুপের কারণও হয়েছেন। কটাক্ষের মুখে পড়েছেন, কিন্তু পিছিয়ে পড়েননি।

এবারে নিজের জীবনের আরও একটি অজানা ঘটনা সকলের সামনে তুলে ধরলেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সরাসরি সেই নিয়ে কথা বললেন অভিনেতা। অভিনেতা এক এক সময় এমন এমন কিছু বক্তব্য রাখেন যার জন্য মাঝেমধ্যে তাকে ট্রোল হতে হয়, দর্শকদের ক্ষোভের মুখে পড়তে হয়। সম্প্রতি সেরকম আরও কিছু কথা বলেছেন অভিনেতা।

আরও পড়ুনঃ আর জি কর হয়ে উঠল ব্রাইড মাইন্ডস! বাস্তবে সব আন্দোলন চাপা পড়ে গেলেও, টেলিভিশনের পর্দা কাঁপাচ্ছে পরিণীতা!

অভিনেতা বলেছেন, ‘পুঁজি এসে প্রতি মুহূর্তে বলল বিক্রি করো বিক্রি করো এবং মানুষকে ভয়ঙ্কর ভাবে মনে করত আমি ছোট আমার কথা কেউ ভাবছে না আমার কথা কেউ শুনছে না। ফেসবুক আসার পর প্রতিমুহূর্তে মানুষ বলার সুযোগ পাচ্ছে আমি আমি করে প্রতিমুহূর্তে চেঁচাচ্ছে। আজ আমার সবুজ রঙের বর্জ্য হলো, আমার সাদা রঙের হিসি হলো, হলুদ রঙের এই খাবারটা খেলাম। সব থেকে আমার ভয়াবহ লাগে সভ্য মানুষ হিসেবে মানুষের একটা অংশ থাকে যেটা সবার জন্য নয়। আর একটাই মুহূর্ত পড়ে রয়েছে।’

Back to top button