সবাই আমার প্রেম জানতে ব্যস্ত! কিন্তু কেউ জানে না পরিবারের সমর্থন ছাড়াই চলছি! ব্যক্তিগত জীবন নিয়ে অকপটে আরাত্রিকা

সাল ২০২২ সালে ধারাবাহিক খেলনা বাড়ি দিয়ে অভিনয়ের জগতে পা রেখেছিলেন আরাত্রিকা মাইতি। খুব অল্প সময়ের মধ্যেই তাঁর কেরিয়ার পৌঁছে গিয়েছে অন্য উচ্চতায়। ২০২৫ সালে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি লহ গৌরাঙ্গের নাম রে তে অভিনয়ের সুযোগ পাওয়া নিঃসন্দেহে বড় প্রাপ্তি। তবে এই সাফল্যের পাশাপাশি তাঁকে ঘিরে প্রেমের গুঞ্জনও সমান তালে ঘুরপাক খাচ্ছে।

কখনও তাঁর নাম জড়িয়েছে আর্য দাশগুপ্তর সঙ্গে আবার কখনও অভিষেক বীর শর্মা কিংবা দিব্যজ্যোতি দত্তকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। ভাইরাল ভিডিয়ো থেকে জন্মদিনের মুহূর্ত সব মিলিয়ে নেটমাধ্যমে জল্পনা আরও বেড়েছে। তবু আনন্দবাজার ডট কমকে আরাত্রিকা স্পষ্ট করেছেন প্রেম নয় বরং কাজের দিকেই তাঁর সমস্ত মনোযোগ। পেশাগত উন্নতিই এখন তাঁর একমাত্র লক্ষ্য।

তবে এই আলোচনার আড়ালে থেকে যাচ্ছে এক কঠিন বাস্তব। অভিনেত্রী আক্ষেপের সুরে জানিয়েছেন তাঁর পরিবারের বড় অংশ এখনও অভিনয়কে সমর্থন করে না। মা বাবা পাশে থাকলেও যৌথ পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে তিনি পেয়েছেন কটূ মন্তব্য আর অবজ্ঞা। ঝাড়গ্রামের মানুষও নাকি তাঁর কেরিয়ার নিয়ে ততটা উৎসাহী নন বলে অভিযোগ করেছেন তিনি।

আরাত্রিকার কথায় অভিনয়ের জগৎকে অনেকেই নোংরা জায়গা বলে দাগিয়ে দিয়েছেন। তবু সেই বাধা পেরিয়েই তৃতীয় ধারাবাহিকের মাথায় তিনি বড়পর্দার সুযোগ পেয়েছেন। বড়দিনে মুক্তি পেতে চলা ছবিটি তাঁর কাছে স্বপ্নপূরণের মতো। অথচ এই আনন্দের মুহূর্তেও মা বাবা ছাড়া কাউকে পাশে পাচ্ছেন না অভিনেত্রী।

আরও পড়ুনঃ সব ধ্বংস হয়ে যাচ্ছে! বাংলাদেশে হিংসা মানেই মানবতার পরাজয়, শিল্প সংস্কৃতির পাশে চিরঞ্জিৎ কোয়েলরা! ধ্বংস নয় মানবতার জয় চাইছেন টলিপাড়ার তারকারা

কাজের ঝুঁকির কথাও অকপটে বলেছেন তিনি। জোয়ার ভাঁটা ধারাবাহিকের অ্যাকশন দৃশ্যে উঁচু জায়গা থেকে ঝাঁপ দেওয়া হোক বা লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে বিপজ্জনক নৌকো পারাপার সবটাই করেছেন সাহস নিয়ে। ঈশ্বরের কৃপায় বড় ক্ষতি না হলেও পরিবারের উদাসীনতা তাঁকে ব্যথিত করে। তবু লড়াই চালিয়ে যাওয়ার মনোবলই তাঁর আসল পরিচয়।

Back to top button