‘মাঝ রাস্তায় বাস থামিয়ে হঠাৎ…’- জন্মদিনেও চলছে শুটিং! যাত্রাপথেই হঠাৎ কি ঘটলো আরাত্রিকার সঙ্গে? জন্মদিনে অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন অভিনেত্রী!

জন্মদিন মানেই আবেগ, ভালোবাসা আর কাছের মানুষদের সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্ত। কিন্তু কাছের মানুষ বলতে যে শুধুই পরিবার তা নয়, কাজ করতে করতে সহকর্মীরাও অনেক সময় হয়ে ওঠেন আরেকটি পরিবার। ঠিক তেমনই এক অন্যরকম জন্মদিন কাটালেন অভিনেত্রী আরাত্রিকা। এবছর তাঁর জন্মদিনটি আর পাঁচটা বছরের মতো ঘরোয়া পরিবেশে নয়, বরং আনন্দ ভরা সফরের মাঝেই উদযাপিত হল। এই মুহূর্তে জোয়ার ভাঁটা ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি এবং সেই ধারাবাহিকের টিমই হয়ে উঠল তাঁর জন্মদিনের সঙ্গী।
সম্প্রতি জোয়ার ভাঁটা ধারাবাহিকের গোটা ইউনিট ছুটি কাটাতে কলকাতা থেকে মন্দারমনির উদ্দেশ্যে রওনা দেয়। বাসে ভ্রমণের মধ্যেই শুরু হয় হাসি মজা আর গল্প। ঠিক রাত বারোটার সময় বাসের মধ্যেই আরাত্রিকার জন্মদিন পালনের প্রস্তুতি শুরু হয়। পরে কোলাঘাটে একটি রেস্টুরেন্টের সামনে সকলের উপস্থিতিতে কেক কাটেন তিনি। পরিচালক থেকে শুরু করে সহ অভিনেতা অভিনেত্রী সবাই মিলে সেই মুহূর্তটিকে আরও বিশেষ করে তোলেন ছবি আর হাসিতে।
এই অভিজ্ঞতা যে আরাত্রিকার কাছে কতটা স্পেশাল তা স্পষ্ট তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টেই। জন্মদিনের একাধিক ছবি শেয়ার করে তিনি লেখেন যে ২০২৫ সালের জন্মদিনটা তাঁর জীবনে সত্যিই একটু অন্যরকম। প্রতিবছরের মতো বাবা মা জন্মদিন পালন করলেও এবছর মন্দারমনির পথে বাসের মধ্যেই আর কোলাঘাটে জোয়ার ভাঁটা টিমের সঙ্গে মধ্যরাতে জন্মদিন উদযাপন তাঁর কাছে আজীবন মনে রাখার মতো।
তিনি আরও লেখেন যে সুশান্ত দা মানস দা বাবু দা সহ সকলের উপস্থিতিতে এত সুন্দর একটা সময় কাটাতে পেরে তিনি আপ্লুত। এত ভালোবাসা আর যত্নের জন্য কৃতজ্ঞতা জানানোর ভাষা তাঁর নেই বলেই অনুভব করেছেন অভিনেত্রী। নিজেকে ভীষণ ভাগ্যবান বলেও উল্লেখ করেন তিনি। এই পোস্টের পর থেকেই ভক্তদের শুভেচ্ছায় ভরে ওঠে তাঁর সোশ্যাল মিডিয়া।
আরও পড়ুনঃ প্রথম ছবিতেই বাজিমাত! ‘বিশ্ব যেটা করেছিল উত্তম কুমার সেটা পারেনি…’- বিশ্বজিতের সাফল্যের নেপথ্যে ছিল কে? মুখ খুললেন সাবিত্রী চট্টোপাধ্যায়!
তবে কাজের ব্যস্ততার মাঝেও বাবা মায়ের সঙ্গে জন্মদিন কাটাতে ভোলেননি আরাত্রিকা। তাঁদের সঙ্গে তোলা একটি আদুরে ছবি পোস্ট করে লেখেন হ্যাপি বার্থডে টু মি পিকচার আভি বাকি হে। ছবিতে বাবা মায়ের কোলে বসে থাকা অভিনেত্রীর হাসিই বলে দেয় কতটা স্পেশাল এই দিনটি। কাজের দিক থেকেও সময়টা তাঁর জন্য দারুণ। জোয়ার ভাঁটা ছাড়াও সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি লহ গৌরাঙ্গের নাম রে তে শ্রীচৈতন্যের স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই সেই ছবির নতুন লুক দর্শকের কৌতূহল বাড়িয়েছে।

