‘এক ঝুড়ি লেবু নিয়ে বাজারে বসব, তবু নিজের পরিচয়ে বাঁচব’- অতীতের সেই দিনগুলো মনে পড়তেই কেঁদে ফেললেন অপরাজিতা আঢ্য! সৎ পথে থাকতে কি কি ত্যাগ করেছে অভিনেত্রী?

আজ তিনি বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় মুখ—অপরাজিতা আঢ্য। সিনেমা, সিরিয়াল, কিংবা ওয়েব সিরিজ—সব মাধ্যমেই তিনি নিজের অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন। কিন্তু এই সাফল্যের পথে পৌঁছনোর আগে কেটেছে অসংখ্য কঠিন দিন। টিভিনাইন বাংলার এক সাক্ষাৎকারে সেই লড়াইয়ের স্মৃতি মনে পড়তেই আবেগে ভেসে গেলেন অভিনেত্রী।

অপরাজিতা বললেন, “তখন আমি স্কুলে পড়তাম। বাবা সদ্য মারা গেছেন, সংসারে অভাবের শেষ নেই। মা, দাদা আর আমি—আমাদের দিন কাটত কষ্টে। আমি বাজারে যেতাম তিন পিস মাছ কিনতে। তারপর স্কুলে যাওয়ার আগে নিজের হাতে রান্না করে রেখে যেতাম।” সেই সময়ই বাজারে এক বৃদ্ধা মাছ বিক্রেতার সঙ্গে গড়ে ওঠে তাঁর গভীর সম্পর্ক।

“ওই মহিলা প্রায়ই বলতেন—‘তুই এত রোগা, তিন পিস মাছ নিয়ে কী হবে?’ তারপর জোর করেই ছোট মাছ, কুঁচো মাছ দিয়ে দিতেন। আমায় মাছ কাটা শিখিয়েছিলেন তিনিই,” জানালেন অপরাজিতা। সেই মানুষটিই একদিন তাঁকে বলেছিলেন, “তুই এত সুন্দরী, তোর যদি ভুল বিয়ে হয়, তোর জীবনটা শেষ হয়ে যাবে। একটা চাকরি করিস।” তখনই অপরাজিতা মুচকি হেসে বলেছিলেন, “আমি কিছু না পারলে, তোমার পাশে একটু জায়গা দিও, আমি এক ঝুড়ি লেবু নিয়ে বসব, কিন্তু নিজের পরিচয় নিয়ে বাঁচব।”

আজও সেই কথাগুলো অভিনেত্রীর মনে অমলিন। তিনি বলেন, “এখন মনে হয়, জীবনে কত মানুষ নিঃস্বার্থভাবে আমায় সাহায্য করেছেন। তাঁদের অনেকের সঙ্গে আর দেখা হয় না, ধন্যবাদও জানাতে পারি না। কিন্তু তাঁদের আশীর্বাদই আমাকে আজকের জায়গায় এনেছে।”

আরও পড়ুনঃ ফাঁস হয়ে গেলো নিশা-উজির সমস্ত পরিকল্পনা! নিজেদের বাঁচাতে নকল পুলিশ জোগাড় করল নিশা! দুর্ধর্ষ আজকের পর্ব

বর্তমানে অপরাজিতা আঢ্য তাঁর নতুন ছবি ‘শ্রীদুর্গা’ মুক্তির প্রস্তুতিতে ব্যস্ত। জীবনের এই সাফল্যের শিখরে দাঁড়িয়েও তিনি মনে রাখেন সেই কঠিন দিনের শিক্ষা—আত্মসম্মান আর পরিচয় হারালে কিছুই থাকে না, যত কষ্টই আসুক, নিজের মর্যাদা ধরে রাখতে হয়।

Back to top button