ফাঁস হয়ে গেলো নিশা-উজির সমস্ত পরিকল্পনা! নিজেদের বাঁচাতে নকল পুলিশ জোগাড় করল নিশা! দুর্ধর্ষ আজকের পর্ব

বাংলা টেলিভিশনের (Bengali Television) জনপ্রিয় কিছু ধারাবাহিকের (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো জোয়ার ভাঁটা (Jowar Bhanta)। শুরুর পর থেকে টিআরপি তালিকায় ভালই ফলাফল করছে এই ধারাবাহিক। প্রতিদিনই হচ্ছে টানটান পর্ব। বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে দুই বোনের সামনে আসছে নতুন নতুন বিপদ। এক কথায় জোয়ার ভাঁটা ধারাবাহিকের একটি এপিসোডও মিস করার মতন নয়।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ঋষিরা চলে যাওয়ার পর তো উজির দমবন্ধ লাগছিল হাতে বালাটা পরে। কারণ ঋষির মায়ের কোন কথায় তার খারাপ মনে হয়নি, ঋষির মাকে। খুব ভালো একজন মানুষ মনে হয়েছে। তারা যে ঠকাচ্ছে সেটা কিছুতেই মেনে নিতে পারছে না উজি। অন্যদিকে নিশা কতটা সত্যি বলছে তাদের বাবা সত্যি বলছে কিনা সেই সমস্ত খোঁজ নিতে উঠে পড়ে লেগেছে ঋষির দিদি। ঋষির জামাইবাবু প্রথমে তো সন্দেহ করছিল তাদের। নিশারা এমনভাবে গুছিয়ে মিথ্যে বলেছে তারা তাদের সন্দেহ কেটে গেছে।

কিন্তু ঋষির দিদির মনে সন্দেহ রয়ে গিয়েছে। তাই এয়ারপোর্টে লোক লাগিয়ে খোঁজ নিয়েছে তাদের সম্পর্কে। নিশা ঠিক করে রেখেছিল তাই কোন অসুবিধাই হয়নি তাদের মিথ্যেটাকে সত্যিতে পরিণত করতে। এদিকে ঋষি এবং উজির কুস্টি মিলিয়ে দেখছে ঋষিদের বাড়ির গুরুদেব। তিনি প্রথমে এমন ভাবে কথা বলছিলেন যেন তাদের বিয়ে একেবারে অসম্ভব। কিন্তু পরে মজার ছলে তিনি বলেন ঋষি এবং উঁজি একে অপরের জন্য একেবারে রাজ্যটক। নিশা এবং ভানু মিলেই তো নকল কুষ্টি বানিয়েছে যাতে এই বিয়েতে কোনরকম বাধা না আসে। এবারে নিশা নিশ্চিন্ত হয় বিয়েতে আর কোন বাধা রইল না।

ওদিকে ঋষি উজির সাথে আলাদা দেখা করতে চায়। তাই ঋষির বোন উজিকে জোর করে তাদের বাগানে নিয়ে আসে। সেখানে দাঁড়িয়ে একে অপরের সাথে কথা বলে দুজনে। কিন্তু ঋষির সাথে কথা বলতেই ভীষণই অস্বস্তি হচ্ছিল উজির। কিন্তু ঋষি জানায় সেও তার কল্পনায় উজির মতই একজন মেয়েকে চেয়েছিল। এ কথা শুনে উজি বেশ অবাকই হয়। তারপর ঋষি বলে আসানসোলে একজন মেয়েকে দেখেছিল সেদিনই তাকে ভালো লেগেছিল ঋষির যদিও মুখটা একেবারেই স্পষ্ট দেখতে পায়নি। আসলে সেই দিন ঋষিকে উজিরও পছন্দ হয়েছিল। কিন্তু তারপর একটা মিথ্যে ধারণা সব ভালোলাগা শেষ করে দেয়।

আরও পড়ুনঃ সৃজিত মুখোপাধ্যায় এবার ইংল্যান্ডে! শার্লক হোমসের গল্প নিয়ে নতুন উদ্যোগ! ইংরেজি ছবির পরিচালনায় পা রাখলেন পরিচালক!

ওদিকে ঋষির দিদি এবং জামাইবাবু নিজেদের মধ্যে নিশা এবং উজিকে নিয়ে আলোচনা করছে তাদের সমস্ত ডিটেলস খুঁটিয়ে দেখছে। তারা সত্যি বলছে কিনা তাদের কথায় কতটা সত্যতা আছে সবকিছু খুঁটি খোঁজখবর নিচ্ছে। ঋষির জামাইবাবু স্কুল-কলেজে ব্যবসা সবকিছু জেনে এসেছেন দিল্লিতে লোক লাগিয়ে। দিদি জামাইবাবু যখন এই সমস্ত কথা আলোচনা করছিল তখনই ঋষি এবং উজি তাদের কথা শুনে ফেলে। আর উজি এটাও শুনতে পায় যে কোন এক হোটেলে সিসিটিভি ফুটেছে তারা নিশাকে দেখেছে। এটা শুনে একেবারে ঘাবড়ে যায় সে। এবার দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button