‘যেটা চলে যায় সেটা স্মৃতি হয়ে থেকে যায়…আর ফেরে না’- ঘিরে ধরেছে হতাশা! স্বামীর স্মৃতি আগলেই বেঁচে আছেন অভিনেত্রী অনুরাধা রায়?

মাত্র ৬৯ বছর বয়সে স্ত্রী অনুরাধাকে (Anuradha Roy) নিঃসঙ্গ করে চলে গিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা দেবরাজ রায় (Debraj Roy)। ২০১৭ সাল থেকে অসুস্থতা সঙ্গী হয়ে উঠেছিল দেবরাজের। সেরিব্রাল অ্যাটাকের শিকার হয়েছিলেন সেই বছরই। তারপর থেকে ঘরবন্দি। হুইলচেয়ারে দিন কাটত মানুষটার। তখন থেকে আরও শক্ত করে দেবরাজের হাত ধরে রেখেছিলেন অনুরাধা। দুজনেই ছোট পর্দা এবং বড় পর্দা দুই জায়গাতেই দাপিয়ে অভিনয় করেছেন একসময়।
যদিও অভিনেত্রী অনুরাধা রায়কে আমরা এখনো দেখতে পাই সিনেমা, সিরিয়ালে অভিনয় করতে। বাস্তবে তারা দুজন স্বামী স্ত্রী। দেবরাজ রায় একটা সময় সিনেমা-দূরদর্শন-নাটক-রেডিয়োয় অতি পরিচিত মুখ ছিলেন। কিন্তু শেষ কয়েক বছর ধরে অভিনেতাকে আর টেলিভিশনের পর্দায় আমরা দেখতে পাচ্ছিলাম না। গত বছরের পুজো কাটতে না কাটতেই স্বামীহারা হলেন অভিনেত্রী অনুরাধা।

২০১৭ সালে অভিনেতা দেবরাজ রায়ের ব্রেন স্ট্রোক হয়। এতে অভিনেতার শরীরের ডানদিক অসাড় হয়ে গিয়েছিল। এরপরই অভিনয় জগত থেকে সরে আসেন অভিনেতা। অভিনেতার হাতে-পায়ে জোর কমে গেছিল এবং হাঁটাচলা ঠিক করে করতে পারতেন না তিনি। সেই জন্যই অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।
আরও পড়ুনঃ ‘রুচিহীন লেখক…কেও এই সিরিয়াল দেখবেন না’- মানুষের ইমোশন নিয়ে খেলছে কোন গোপনে মন ভেসেছে! ধারাবাহিকের বিশ্রী গল্পে বিরক্ত দর্শক!
১৯৭৬ সালে ভালোবেসে বিয়ে করেন দুজনে, ৪৮ বছর সংসার করেছেন একসাথে। অভিনেত্রী সর্বসময় সঙ্গী ছিলেন তার স্বামী। সে সময়ে ভালোবেসে বিয়ে করা ছিল প্রত্যেকটা পরিবারই অসম্ভব একটা কাজ। অভিনেত্রীর বাবা-মাও এই বিষয়ে একেবারেই সহমত ছিলেন না। পরে যদিও পরিবারকে বুঝিয়ে সুুঝিয়ে মানিয়ে নিয়েছিলেন দুজনেই।
সম্প্রতি দোল উৎসব নিয়ে পুরনো স্মৃতিচারণ করেন অভিনেত্রী। সাক্ষাৎকারে বেশ কিছু কথা জানান, কিভাবে ছোটবেলায় তার দোল কাটতো, ভালোবাসার মানুষের সাথে কিভাবে দোল উৎসব কাটিয়েছেন সব কিছুই জানিয়েছেন সাক্ষাৎকারে। অভিনেছে সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘ছোটবেলায় অনেক রঙ খেলেছি। বাদুড়ে রঙও খেলা হত, তবে আমার সব থেকে বেশি পছন্দ ছিল আবির। কিন্তু ছোটবেলাটা তো এখন আর ফিরে পাওয়া যাবে না, এখন আমরা অনেক পরিণত ম্যাচিওর হয়ে গিয়েছি। যেটা চলে যায় সেটা স্মৃতি হয়ে থেকে যায়, আর ফেরে না।’

