‘রুচিহীন লেখক…কেও এই সিরিয়াল দেখবেন না’- মানুষের ইমোশন নিয়ে খেলছে কোন গোপনে মন ভেসেছে! ধারাবাহিকের বিশ্রী গল্পে বিরক্ত দর্শক!

বাংলার জনপ্রিয় একটি ধারাবাহিক হল জি বাংলার (Zee Bangla) ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bhesechhe)। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রথম দিন থেকেই ধীরে ধীরে করে দর্শকের মনে জায়গা তৈরি করে নিয়েছে। কিভাবে শ্যামলী শহরে একা এসে নিজে লড়াই করে নিজের জায়গা তৈরি করেছে সেই গল্পই ফুটিয়ে তোলা হয়েছে প্রথমদিন থেকে।
ধারাবাহিকটি শুরু থেকেই শ্যামলী এবং অনিকেতের জীবনের নানান ওঠা পড়ার গল্প তুলে ধরা হয়েছে। কিভাবে শ্যামলী ধীরে ধীরে নিজের বুদ্ধি কাজকর্মের মাধ্যমে অনিকেতের পরিবারের সকলের মন জয় করে নিচ্ছে, কিভাবে তাদের বিয়ে হয়। সবকিছু দেখে নিয়েছেন দর্শক। তবে ধারাবাহিকের বর্তমান অবস্থা দেখে সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকটিকে নিয়ে নেটিজেনরা দারুন ট্রল এবং সমালোচনা করছেন।

ধারাবাহিকটি প্রথম দিকে ঠিকঠাক ভাবে এগোলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যেন একেবারে মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে নেটিজেনদের। প্রথমে তো অনিকেত এবং শ্যামলীর অস্বাভাবিকভাবে বিয়ে হল। তারপরে অনিকেতের জীবনে এলো অহনা, অহনা চলে যাওয়ার পর আবার অনিকেতের জীবনে এলো অনন্যা। অনন্যার অনিকেতের যে বিয়ে হবে সেটা দর্শক একেবারে আশা করেনি। প্রত্যেকে ভেবেছিল সিঁদুর দানের আগের মুহূর্তে হয়তো শ্যামলীর সাথেই আবার বিয়ে হবে, কিন্তু সেটা হলো না।
তারপর অনিকেত শ্যামলীকে ভালবাসে সেটা বুঝতে পারল। কিন্তু শ্যামলী অনন্যা এবং অনিকেতের মাঝখান থেকে সরে যাওয়ার জন্য বাড়ি থেকে চলে গেল। তারপরে অনন্যা এবং অনিকেত আলাদা হয়ে গেল। এখন আবার ধারাবাহিকে দেখানো হচ্ছে শ্যামলী সঙ্গে বিয়ে হচ্ছে চন্দ্রাশিস বাবুর। যে কিনা শ্যামলীর থেকে বয়সে অনেক বড়। আর বর্তমানে ধারাবাহিকের এই গল্প দর্শক একেবারেই মানতে পারছে না। অসহ্য হয়ে উঠছে ধারাবাহিকটি দিনে দিনে দর্শকের কাছে। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে কটাক্ষ সমালোচনা।
আরও পড়ুনঃ দ্বিতীয়বার মা হলেন নিম ফুলের মধুর মৌমিতা! কোল জুড়ে এলো পরিবারের নতুন সদস্য! ছেলে হলো নাকি মেয়ে?
বর্তমানে তো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফ্যান পেজের তরফ থেকে ধারাবাহিক গুলি নিয়ে আলোচনা সমালোচনা হয়ে থাকে। তেমনি কোন গোপনে মন ভেসেছে দিনে দিনে এত জঘন্য হয়ে উঠছে যে দর্শকদের কটাক্ষের হাত থেকে ছাড় পারছে না। ধারাবাহিকের লেখক এর উপর ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।
একজন নেটিজেন তো সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে নিজের বক্তব্য লিখেছেন। তিনি জানিয়েছেন, ‘Souvik Chakraborty সরি টু সে কিন্তু আপনার মত বাজে লেখক আমি আর কাউকে দেখিনি। মানুষের ইমোশন নিয়ে ভালোই খেলতে পারেন। ওই বুড়ো চন্দ্রশিসের সাথে যদি শ্যামলীর বিয়েটা দিতেই হতো তাহলে দুই বছর লিপ নেওয়ার মানে কি হয়? অনিকেত অনন্যার বিয়ের পরও এই লিপটাই একমাত্র আশা ছিল। সেটাতেও জল ঢেলে দিলেন। অনিকেত অনন্যার ডিভোর্স টাও কেনো দিলেন?এতদিন সবাইকে আমি বলেছি কোন গোপনে দেখতে। কিন্তু দুঃখিত আর পারবোনা। অনেক সহ্য করেছি আর পারবোনা। আপনারা আর কেও দয়া করে এই সিরিয়ালটা দেখবেন না। আজগুবি গল্প দেখে সময় নষ্ট করার কোনো মানে নেই।’

