প্রাক্তন স্ত্রীর বিয়ে হতেই এবার নিজেও বিয়ের পিঁড়িতে অনুপম, পাত্রী কে? নিজের মুখেই জানালেন গায়ক

গান কমবেশি প্রতিটি মানুষই ভালোবাসেন। আর এই মুহূর্তে বাংলার একজন অন্যতম জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক হলেন অনুপম রায় (Anupam Roy)। গানের জগতে নিজের নাম লেখানোর পর থেকেই দর্শকদের মাঝে ছেয়ে গিয়েছেন তিনি। তার গানের ক্যারিয়ার অত্যন্ত উজ্জ্বল। তবে তার পেশাগত দিক ছাড়াও তার ব্যক্তিগত জীবনের প্রতিও যথেষ্ট কৌতুহলী হয়ে থাকেন তার ভক্তরা। এবার সেই ভক্তদের জন্যই রয়েছে এক দারুন খুশির খবর। প্রাক্তন স্ত্রীর বিয়ে হতেই এবার নিজেও বিয়েটা সেরে ফেলছেন অনুপম।
আজ থেকে দুই বছর আগে ২০২১ সালে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতির মাধ্যমে নিজেদের বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন অনুপম রায়(Anupam Roy)। তার প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর (Piya Chakraborty) সঙ্গে দীর্ঘ ৬ বছরের বৈবাহিক জীবনের ইতি টানেন তাঁরা। নিজের প্রাক্তন স্ত্রীকে খুবই ভালোবাসতেন তিনি তাই বিবাহ বিচ্ছেদ তাঁর কাছে বড় ধাক্কা ছিল। একসময় নিজের মখেই সেকথাই স্বীকার করেছিলেন গায়ক।

সেইসব এখন অতীত বলা চলে। কারণ সেই ঘটনার পর দেড় বছর কেটে গিয়েছে। আর ইতিমধ্যেই পরমব্রতর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন পিয়া চক্রবর্তী। এইবার টলিউডে জোর গুঞ্জন ফের প্রেমে পড়েছেন তিনি। খুব তাড়াতাড়ি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চলেছেন অনুপম রায়। খুব বেশি দেরি নেই, শোনা যাচ্ছে মার্চেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অনুপম। প্রশ্ন উঠছে কার সাথে বিয়ে করতে চলেছেন অনুপম রায়?
যতদূর জানা যাচ্ছে যে আগামী ২ মার্চ শুভ কাজ সেরে ফেলেছেন তিনি। খুব বেশি মানুষের উপস্থিতি চাননা তিনি। কেবল পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতেই রেজিস্ট্রি করে বিয়ে করবেন অনুপম রায়। এবার আর কোনরকম ভাবে সামাজিক নিয়ম মেনে এত আচার অনুষ্ঠান পালন করতে চাননা তিনি। অনুপম বলেন, ‘‘দেখা যাক কী হয়! আমি আশাবাদী বলেই বিয়ে করছি।’’
জনপ্রিয় গায়িকা প্রশ্মিতা পালের (Prashmita Paul) প্রেমেই বাকি মত্ত অনুপম রায়। এবার সেই প্রেমকেই জন সমাজে স্বীকৃতি দিতে চলেছেন দুই সংগীতশিল্পী। এই বিয়ে নিয়ে বেশ খুশি অনুপম ও প্রশ্মিতা।

অনুপমের মতোই প্রশ্মিতাও আগের সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। তাই তাঁদের এই ঘনিষ্ঠ বন্ধুত্বকে অনেকেই সম্পর্কের নাম দিয়েছেন। সম্প্রতি অনুপম রায়ের জন্মদিনের অনুষ্ঠানে ওটা ছবিগুলি এই গুঞ্জনকে আরো একটু বাড়িয়ে তুলেছে। গায়ক তার জন্মদিনে যে গুটিকয়েক বন্ধুদের ডেকেছিলেন তার মধ্যে উপস্থিত ছিলেন প্রশ্মিতাও। এবার এই গুঞ্জনকেই রূপান্তরিত করলেন তারা।

