খুব তাড়াতাড়ি টেলিভিশনের পর্দায় নতুন মেগা! আসছে গৃহপ্রবেশ!

প্রতি মাসেই বিভিন্ন চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন প্রোডাকশন হাউস নতুন নতুন ধারাবাহিক (Tv Serial) নিয়ে আসে। দর্শকেরা সেই নতুন ধারাবাহিক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আসলে বর্তমানে কোন ধারাবাহিকই (Tv Serial) সেরকম হিট না হলে এক বছরের বেশি সময় ধরে টেলিভিশনের পর্দায় চলে না। এক বছর হতে না হতেই সেই ধারাবাহিক চ্যানেল কর্তৃপক্ষ তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়।
পুরনো ধারাবাহিকগুলি বন্ধ হলে শুরু হয়ে যায় নতুন ধারাবাহিক। সেরকমই গত কয়েক মাসে স্টার জলসা, জি বাংলা সহ আরো বেশ কিছু চ্যানেলে শুরু হয়েছে নতুন নতুন একগুচ্ছ ধারাবাহিক। সেগুলি নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনা শেষ নেই। যেমন জি বাংলার পর্দায় শুরু হয়েছে আনন্দী। আসছে আরো এক নতুন ধারাবাহিক পরিণীতা। তেমনি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে রাঙামতি তীরন্দাজ এবং দুই শালিক।
সেরকমই আরো এক গুচ্ছ নতুন ধারাবাহিক শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। এক এক করে সেগুলিও শুরু হওয়ার পথে রয়েছে। তার মধ্যে একটি ধারাবাহিক খুব শীঘ্রই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই সেই খবর জানা গিয়েছে। ইতিমধ্যে দর্শকদের মধ্যে ধারাবাহিকটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। কোন প্রোডাকশন হাউসের তরফ থেকে আসছে ধারাবাহিক, ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে কাদের দেখা যাবে, ধারাবাহিকের নাম কি কখন শুরু হবে।
স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক
কয়েকদিন আগেই শোনা গিয়েছিল স্টার জলসার পর্দায় আসছে রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিক। তবে তখনও ধারাবাহিকের নাম, কাস্টিং সম্পর্কে কিছু জানা যায়নি। তবে এবারে সেই সমস্ত তথ্য পাওয়া গিয়েছে। আজকের প্রতিবেদনে আপনাদের সেই সম্পর্কেই জানাবো। ধারাবাহিকের কি নাম, এই নতুন ধারাবাহিকে কোন জুটিকে দেখা যেতে চলেছে সবকিছু। আগেই বলে রাখি ধারাবাহিকের নায়ক-নায়িকা বেশ পরিচিত কিন্তু দর্শকমহলে, আর দর্শকদের বেশ পছন্দের।
আরও পড়ুন: বিরাট দুঃসংবাদ! কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে নায়িকা বদল!
রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউজের তরফ থেকে যে নতুন ধারাবাহিকটি শুরু হতে চলেছে সেই ধারাবাহিকে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী উষসী রায় এবং অভিনেতা সুস্মিত মুখার্জিকে। ধারাবাহিকের নাম হতে চলেছে ‘গৃহপ্রবেশ’। সুস্মিত এবং উষসী প্রথমবার টেলিভিশনের পর্দায় জুটি বাঁধে চলেছে। তাই এই নতুন জুটি নিয়ে বেশ আগ্রহী দর্শক। এর আগে মিলন তিথি, বকুল কথা, কাদম্বিনীর মত ধারাবাহিকে অভিনয় করেছিল উষসী তারপরে বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গেছে। সুস্মিতকেও স্টার জলসার দুই জনপ্রিয় ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্র দেখা গিয়েছিল। এবারে দেখার অপেক্ষায় নতুন ধারাবাহিকের এই নতুন জুটি দর্শক কতটা পছন্দ করেন।

