বিরাট দুঃসংবাদ! কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে নায়িকা বদল!

বর্তমানে বাংলা ধারাবাহিক (Bengali Serial) জগতের অন্যতম প্রধান চ্যানেল জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হচ্ছে জি বাংলা প্রোডাকশন হাউসের (Zee Bangla production house) বেশ জনপ্রিয় একটি ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe)। এই ধারাবাহিকে এতদিন প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে (Sweta Bhattacharya)। তবে এইবার হতে চলেছে মুখ বদল।

বাংলা ধারাবাহিকে প্রধান অভিনেত্রীদের মুখ পরিবর্তনের ঘটনা নতুন নয়। এর আগেও বহু ধারাবাহিকে প্রধান নায়িকার মুখ পরিবর্তন হতে দেখেছেন দর্শকমহল। কোন কোন সময় দর্শকদের অপছন্দের কারণে নায়িকার পরিবর্তন ঘটেছে আবার কিছু কিছু ক্ষেত্রে অভিনেত্রীদের ব্যক্তিগত সমস্যার কারণে প্রোডাকশন হাউজ নতুন অভিনেত্রী খুঁজতে বাধ্য হয়েছেন। এইবার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটির ক্ষেত্রেও এমনটাই হতে চলেছে।

জি বাংলা প্রোডাকশন হাউসের এই ধারাবাহিকটি শুরু থেকেই টিআরপি তালিকায় একেবারে প্রথম পাঁচে নিজের স্থান পাকা করে ফেলেছে। এই ধারাবাহিকের দৃশ্য নাট্য থেকে শুরু করে গল্প সবই দর্শকদের ভীষণ পছন্দের। নায়িকা এবং নায়কের জুটিও দর্শকদের কাছে বেশ প্রাধান্য পাচ্ছে। কিন্তু তারপরেও কি এমন হল যার জন্য তড়িঘড়ি নায়িকা বদলের সিদ্ধান্ত নিল চ্যানেল কর্তৃপক্ষ?

শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি নাকি এই ধারাবাহিকের নায়িকাকে আর দেখা যাবে না। তাকে বদলে দিয়ে সেই জায়গা দখল করবে এক নতুন মুখ অভিনেত্রী। এখন দর্শকদের মনে হাজারও এক প্রশ্ন ভিড় করছে। কোন অভিনেত্রীকে দেখা যাবে নায়িকা চরিত্রে? কেনই বা ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন প্রধান অভিনেত্রী? সবকিছু জানাতে চলেছি আজকের এই প্রতিবেদনে।

আরও পড়ুন: শ্যামলীর নাচে মুগ্ধ অনিকেত! মন্দারের প্রতি ঈর্ষা কি তবে প্রেমের বহিঃপ্রকাশ?

আর দেখা যাবে না প্রধান অভিনেত্রীকে

কোন গোপনে মন ভেসেছে থেকে মুখ পরিবর্তন হতে চলেছে প্রধান খলনায়িকা অর্থাৎ অহনার। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রোশনি তন্বী ভট্টাচার্য (Roshni Tanwi Bhattacharya)। এবার অহনা চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ইন্দ্রাক্ষী দেকে (Indrakshi Dey)। এর আগে তাকে যমুনা ঢাকি সিরিয়ালে আর্যার চরিত্রে দেখতে পেয়েছেন দর্শক মহল। খুব তাড়াতাড়ি আসতে চলেছে ধারাবাহিকের নতুন প্রচার ভিডিও। সেখানেই দেখা যাবে তার প্রথম ঝলক।

Back to top button