বিদেশে গিয়ে চুরি! লন্ডনের হোটেলে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন ঐন্দ্রিলা! লজ্জায় পড়লে অভিনেত্রী!

টলিউডের (Tollywood) জনপ্রিয় সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। জনপ্রিয় অভিনেত্রী তো বটেই এছাড়াও অভিনেতা অঙ্কুশ হাজরার (Ankush Hazra) প্রেমিকা হিসেবেও ইন্ডাস্ট্রিতে তার পরিচয় আছে। এবারে অভিনেত্রীর বিরুদ্ধে উঠলো বিরাট বড় অভিযোগ। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। শিশু শিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে প্রথম পা রেখেছিলেন অভিনেত্রী। একাধিক ছবিতে শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন ঐন্দ্রিলা।
তারপর সাত পাঁকে বাধা ধারাবাহিকের হাত ধরে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। টেলিভিশনের ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে ঐন্দ্রিলা পৌঁছে গিয়েছিলেন সকলের ঘরে ঘরে। তারপর দীর্ঘ কয়েকবছরের বিরতির পর ফাগুন বউ ধারাবাহিকের হাত ধরে ফিরে এসেছিলেন ছোট পর্দায়। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও কাজ করছেন অভিনেত্রী। খুব শীঘ্রই বড় পর্দায় আসছে অভিনেত্রীর নতুন ছবি। পরিচালক রাজা চন্দ ভূতুড়ে সিনেমার চন্দ্রবিন্দু তে জুটি বাঁধছে অঙ্কুশ ঐন্দ্রিলা।
এবারে ছবির প্রোমোশনে এসে ঐন্দ্রিলার পর্দা ফাঁস করলেন অঙ্কুশ। ঐন্দ্রিলার নামে এমন বিস্ফোরক অভিযোগ করলেন অভিনেতা যা শুনে স্তম্ভিত হয়ে গেছেন সকলেই। কেউ ভাবতেই পারছেন না তাদের প্রিয় অভিনেত্রী এমন একটা কাজ করতে পারেন। নিজের প্রেমিকা সম্পর্কে একি বললেন অঙ্কুশ।
ছবির শুটিং এর জন্য সুদূর লন্ডনে যেতে হয়েছিল তাদের। আর সেখানে গিয়েই বিশ্রী কাণ্ড ঘটিয়েছেন ঐন্দ্রিলা। শুনে কেউ বিশ্বাসই করতে পারেন নি। ঐন্দ্রিলা যদিও নিজের এই কাজকে অস্বীকার করতে পারেননি। সকলের সামনে ঐন্দ্রিলার পর্দা ফাঁস হয়ে যাওয়ায় মহা বিপদেই পড়েছিলেন অভিনেত্রী। শেষমেষ নিজের প্রেমিকার বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছেন অঙ্কুশ।
আরও পড়ুনঃ ‘মিঠুন চক্রবর্তীর সামনে শুধু সায়া ব্লাউজ পরে…আমি পারিনি’ – হাতছাড়া হোক চরিত্র! কম্প্রোমাইজ করতে নারাজ মৈত্রেয়ী মিত্র!
অঙ্কুশ সকলের সামনেই বলেন যে ঐন্দ্রিলা রোজ সকালে উঠে লন্ডনের হোটেল থেকে ব্রেকফাস্টের ফল চুরি করত। আর নিজের সম্পর্কে এমন অভিযোগ শুনে প্রথমে ঘাবড়ে গিয়েছিলেন ঐন্দ্রিলা, কিন্তু অস্বীকার করার জায়গা ছিল না। তবে গোটা ঘটনাটা ঘটেছিল মজার ছলে। অঙ্কুশ এমনিও সবসময় এই ধরনের ইয়ার্কি ফাজলামি করে থাকে। তাই এবারেও তেমনটাই করেছে।

