৭০ পেরিয়েও থামেনি লড়াই! অনেক কিছু না পাওয়াই থেকে গেছে! আক্ষেপ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অনুসূয়া মজুমদার!

টলিউডের (Tollywood) অন্যতম জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন অনুসূয়া মজুমদার (Anashua Majumdar)। সিনেমা, ওয়েব সিরিজ, ধারাবাহিক সব জায়গাতেই দাপিয়ে কাজ করছেন অভিনেত্রী। কুসুমদোলা, কুন্দ ফুলের মালা, গাছকৌটো, অন্দরমহল, এক্কা দোক্কার মতন একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন।

কালরাত্রি, ভালো থেকো, চোখের তারা তুই, তাহাদের কথা, মাটি, গোত্র এবং মুখার্জী দার বউ এর মতন হিট সিনেমায় মুখ্য চরিত্রে দেখা মিলেছে তাঁর। দর্শকমহলে নিজের অভিনয়ের জন্য প্রচুর প্রশংসা এবং জনপ্রিয়তা পেয়েছেন। বয়স পেরিয়েছে গিয়েছে ৭০। তবে থেমে থাকার মানুষ নন তিনি। কর্মক্ষেত্রে এখনও দাপিয়ে কাজ করছেন অভিনেত্রী। লাইট ক্যামেরার সামনে অনেকটা সময় কাটান দিনভর।

নিজেকে শুধু পর্দার মধ্যে আবদ্ধ রাখেননি তিনি। সহ-পরিচালক হিসেবে থিয়েটারে কাজ করেছেন। সিনেমা বা থিয়েটার পরিচালনার করার ইচ্ছে রয়েছে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে অভিনেত্রীকে স্টার জলসার নতুন ধারাবাহিক চিরসখাতে অভিনয় করতে দেখা যাচ্ছে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেত্রী। সেখানেই নিজের জীবনের চাওয়া পাওয়া, আক্ষেপ সবকিছু নিয়েই মুখ খুলেছেন অভিনেত্রী। অভিনেত্রীকে প্রশ্ন করা হয় তার জীবনে কোনো আক্ষেপ আছে কিনা। সেই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলে “না আমার জীবনে কোনো আক্ষেপ নেই, আমি মনে করি আক্ষেপ থাকা মানেই আমার ক্রিয়েটিভিতে একটা ফাঁক এসে যাওয়া। আর আমি আমার অভিনয়ের মধ্যে কোনোরকম ফাঁক রাখতে চাই না। আমার কাজ আমাকে করতেই হবে, কাজ আমায় ভালো রাখে।”

আরও পড়ুনঃ শয়’তানের চোখে ধূলো দিয়ে পালালো রাই! বিপাকে নীলু! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

লীনা গঙ্গোপাধ্যায় এর লেখা চিরসখা ধারাবাহিকের গল্প। এর আগেও লেখিকার সব গল্পই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে। তার ধারাবাহিকের গল্প বাকি আর পাঁচটা ধারাবাহিকের গল্পের চেয়ে সবসময় আলাদাই হয়ে থাকে। এবারেও ধারাবাহিকের ট্রেলারে সেই ছবি ফুটে উঠেছে। এবারে দেখার অপেক্ষা দর্শকদের মন এই ধারাবাহিক কত তাড়াতাড়ি জয় করে নিতে পারে।

Back to top button