শয়’তানের চোখে ধূলো দিয়ে পালালো রাই! বিপাকে নীলু! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘মিঠিঝোরা’ (Mithijhora)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই তিন বোনের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে রাই যাদের সাথে যাচ্ছিল তাদের হাবভাব মোটেই সুবিধার লাগছিল না। কিন্তু নিজের মনের সন্দেহকে বিশেষ গুরুত্ব দেয় না রাই। এদিকে অনির্বাণও শহর ছাড়ছে। রাস্তাতেই তার শেষবার দেখা হয় রাইয়ের সাথে। রাইকে তার সহকর্মীর বাড়িতে নিয়ে যাওয়ার নাম করে আটকে রাখে তারা। রাই চিৎকার করতে থাকে, কিন্তু লাভ হয় না। সে তো বুঝতেই পারে না কেন তাকে আটকে রাখা হয়েছে, কারা, কেন এসব করছে।

Mithijhora, Zee Bangla, Bengali Serial, Bengali Telivision, মিঠিঝোরা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Mithijhora Today Episode 27 January, মিঠিঝোরা আজকের পর্ব ২৭ january, মিঠিঝোরা আজকের পর্ব

এদিকে রাইকে ফোনে না পেয়ে চিন্তা হতে থাকে বাড়ির লোকের। তারপর ঐ গুন্ডারা কোয়েলের ফোন করে খবর দেয়। রাইকে তারা আটকে রেখেছে। নীলু এবং কোয়েল বলে যত তাড়াতাড়ি সম্ভব রাইকে দিয়ে ঐ কাগজে সই করিয়ে নিতে।

মিঠিঝোরা আজকের পর্ব ২৮ জানুয়ারি (Mithijhora Today Episode 28 January)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে রাইকে দিয়ে ঐ কাগজে জোর করে সই করানোর চেষ্টা করতে থাকে তারা। কিন্তু রাই কিছুতেই রাজি হয়না। সে বারবার বলতে থাকে আগে তাকে দেখাতে হবে কিসের কাগজ কারা কেন এসব করছে। রাইয়ের জেদের জন্য বাধ্য হয়ে তারা রাইকে কাগজ গুলো দেখায়। কাগজগুলো দেখে তো রীতিমতন অবাক হয়ে যায় রাই। কারণ অনির্বাণ যে রাইকে নিজের বাড়ি লিখে দিয়েছে এই কথাটা জানতোই না সে।

আরও পড়ুনঃ রোগী থেকে বউ! চিকিৎসা করাতে গিয়ে ডাক্তারকেই বিয়ে করে বসলেন অভিনেত্রী!

এসব দেখার পর তো রাই আরো কাগজ গুলোতে সই করতে রাজি হয় না। কারণ কারা তার থেকে এই কাগজে সই করিয়ে অনির্বাণের বাড়ি দখল করতে চাইছে সেটাই বুঝতে পারছে না। এদিকে রাইকে ফোনে না পেয়ে তো অস্থির হয়ে যায় সকলেই। অন্যদিকে রাই কি করে এই বিপদ থেকে বেরোবে সেটাই ভাবতে থাকে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button